প্রধান খবর

সরকার একদলীয় শাসনের দিকে যাচ্ছে, অভিযোগ জামায়াত আমিরের

সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংক, বিভিন্ন ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয়করণের মাধ্যমে গুরুত্বপূর্ণ পদে অনুগত ব্যক্তিদের বসানো হচ্ছে এবং এভাবে দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে। তিনি বলেন, এসব পদক্ষেপ গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করে দিচ্ছে, এমন উদ্বেগ বহু বিশ্লেষকেরও।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান ১৯৪৭, ১৯৫২, ১৯৭১ এবং ২০২৪ সালে দেশের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যারা বুক চিতিয়ে লড়াই করে স্বাধীনতা, মুক্তি ও শান্তির সুবাতাস এনে দিয়েছেন, তাদের প্রতি জাতির ঋণ চিরস্থায়ী। বিশেষ করে ২০২৪ সালের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান এবং আল্লাহর দরবারে তাদের শহীদ হিসেবে কবুল হওয়ার দোয়া করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *