প্রধান খবর

তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী, উন্নয়ন অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

দেশের অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন বর্তমান সরকারের তিন শীর্ষ নীতি-নির্ধারক। শুক্রবার (১৯ জুন) দুপুরে লালমনিরহাট ও নীলফামারীর মধ্যবর্তী ব্যারাজ এলাকায় পৌঁছান পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরি এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সরকারি সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ব্যারাজ ও আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং চলমান প্রকল্পগুলোর বাস্তব অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তারা তিস্তা অবসর হলরুমে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় তিস্তা অববাহিকার দীর্ঘদিনের নদীভাঙন সমস্যা, টেকসই বন্যা নিয়ন্ত্রণ, নদীশাসন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যারাজের সক্ষমতা বৃদ্ধি, পানি ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীদের অবহিত করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *