প্রধান খবর

পাকিস্তানে চলন্ত ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৪

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী একটি চলন্ত ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং আরও প্রায় ৭০ জন আহত হয়েছেন। রোববার কোয়েটার চামান ফাটক স্টেশনের কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রেলওয়ে কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয় এবং অন্তত দুটি বগি উল্টে…

Read More

হোয়াইট হাউসের সামনে গোলাগুলি, নিরাপদে ছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরে অবস্থান করছিলেন বলে জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউসসংলগ্ন এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালান। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি নিহত হন। ঘটনায় এক…

Read More

ইরানের এআই-নির্ভর সাইবার গুপ্তচরবৃত্তি, ভুয়া চাকরির অফার

চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই নতুন ধরনের সাইবার গুপ্তচরবৃত্তির কৌশল নিয়ে সামনে এসেছে ইরান। আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা গবেষকদের তথ্য অনুযায়ী, ভুয়া চাকরির অফার ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিশ্বজুড়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের টার্গেট করা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান পালো অল্টো নেটওয়ার্কস-এর গবেষণা ইউনিট ৪২-এর তথ্যের ভিত্তিতে সিএনএন জানিয়েছে, ইরানি হ্যাকাররা রিক্রুটার সেজে বিশেষ করে এভিয়েশন খাতের…

Read More

স্পেনে সানচেজের পদত্যাগ দাবিতে উত্তাল মাদ্রিদ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত সাত

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী মাদ্রিদ। স্থানীয় সময় শনিবার হাজার হাজার মানুষ রাজপথে নেমে বিক্ষোভ করেন। বিক্ষোভ ছড়িয়ে পড়লে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়, এতে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজিত একদল বিক্ষোভকারী সানচেজের সরকারি বাসভবন মনক্লোয়া প্যালেস ঘিরে থাকা নিরাপত্তা ব্যারিকেড ভাঙার…

Read More

হোয়াইট হাউসের কাছে বন্দুকযুদ্ধ: হামলাকারী নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে প্রেসিডেন্ট ভবন ‘হোয়াইট হাউস’ কমপ্লেক্সের কাছে এক ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে এক সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সাধারণ পথচারীও গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ঘটনার সময় ভবনের ভেতরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত আছেন বলে নিশ্চিত করেছে…

Read More

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে ইরানের খোঁচা, আন্তর্জাতিক মহলে ভাইরাল মহিষ

বাংলাদেশের ভাইরাল ‘ট্রাম্প মহিষ’ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়েছে ইরান। দেশটির রাশিয়া দূতাবাস শুক্রবার এক্স-এ মহিষটির একটি ছবি প্রকাশ করে লিখেছে “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশের মহিষের মন খারাপ।” পোস্টটি মুহূর্তেই আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দেয়। ইরানি দূতাবাস তাদের পোস্টে রুশ সংবাদমাধ্যম আরটির একটি ভিডিওও শেয়ার করেছে, যেখানে বাংলাদেশের আলোচিত মহিষটিকে…

Read More

ট্রাম্পের ক্ষমতায় গ্রেপ্তার বেড়েছে নিউইয়র্কে নগর প্রশাসনের

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির নির্দেশে নগর প্রশাসন যে সাম্প্রতিক প্রতিবেদনটি তৈরি করেছে, তাতে উঠে এসেছে অভিবাসন-সংক্রান্ত গ্রেপ্তারের উদ্বেগজনক চিত্র। ২০২৬ সালের ১ জানুয়ারি মেয়রের শপথ নেওয়ার পরই তিনি এই প্রতিবেদন তৈরির নির্দেশ দেন, আর সেই বিশ্লেষণ দেখাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর নিউইয়র্কে নথিবিহীন অভিবাসীদের গ্রেপ্তার নাটকীয়ভাবে বেড়ে গেছে। প্রতিবেদনে বলা…

Read More

এআই নীতিমালা স্থগিত করলেন ট্রাম্প

চীনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতি ব্যাহত হতে পারে এমন আশঙ্কায় নতুন এআই নীতিমালায় সই স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিকল্পনা অনুযায়ী, এআই কোম্পানিগুলোর জন্য একটি নতুন নির্দেশনামূলক কাঠামো চালুর কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসে হোয়াইট হাউস। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার এআই–সংক্রান্ত নির্বাহী আদেশে সই করার…

Read More

চীনের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮২

চীনের উত্তর-পূর্বাঞ্চলের শানশি প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে জানানো হয়, লিউশেনিউ কয়লাখনিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং এখনো অন্তত নয়জন নিখোঁজ রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনির…

Read More

ইসরায়েলের মূল লক্ষ্য ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলা: ওসামা হামদান

গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযান কেবল ভূখণ্ড দখলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ফিলিস্তিনিদের নিজেদের মাটিতে তাদের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে অস্বীকার ও নিশ্চিহ্ন করার একটি পরিকল্পিত প্রচেষ্টা বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। অনলাইন সংবাদমাধ্যম ‘ড্রপ সাইট নিউজ’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন হামাসের শীর্ষ কর্মকর্তা ওসামা হামদান। ওসামা হামদান বলেন, গাজায়…

Read More