চীনের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮২

চীনের উত্তর-পূর্বাঞ্চলের শানশি প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে জানানো হয়, লিউশেনিউ কয়লাখনিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং এখনো অন্তত নয়জন নিখোঁজ রয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনির ভেতরে গ্যাস জমে বিস্ফোরণের সূত্রপাত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চীনে শিল্প খাতে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন হলেও কয়লাখনিতে দুর্ঘটনার ঘটনা এখনো উদ্বেগজনকভাবে ঘটছে। বিশেষ করে গ্যাস বিস্ফোরণ ও খনি ধসের মতো দুর্ঘটনায় প্রায়ই প্রাণহানির ঘটনা সামনে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *