ট্রাম্পের ক্ষমতায় গ্রেপ্তার বেড়েছে নিউইয়র্কে নগর প্রশাসনের

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির নির্দেশে নগর প্রশাসন যে সাম্প্রতিক প্রতিবেদনটি তৈরি করেছে, তাতে উঠে এসেছে অভিবাসন-সংক্রান্ত গ্রেপ্তারের উদ্বেগজনক চিত্র। ২০২৬ সালের ১ জানুয়ারি মেয়রের শপথ নেওয়ার পরই তিনি এই প্রতিবেদন তৈরির নির্দেশ দেন, আর সেই বিশ্লেষণ দেখাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর নিউইয়র্কে নথিবিহীন অভিবাসীদের গ্রেপ্তার নাটকীয়ভাবে বেড়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের শপথগ্রহণের দিন ২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১০ মার্চ পর্যন্ত নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ৫ হাজার ৫৬৭ জন নথিবিহীন অভিবাসীকে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অর্ধেকেরও বেশি জনকে পাঠানো হয়েছে অভিবাসন আদালতে।

আরও উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের শেষ এক বছরে নিউইয়র্ক সিটিতে অবৈধ অভিবাসনের দায়ে যত জনকে গ্রেপ্তার করা হয়েছিল, ট্রাম্পের প্রথম বছরে সেই সংখ্যার তুলনায় গ্রেপ্তার বেড়েছে ৭১ শতাংশ। নগর প্রশাসনের এই নীরিক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ক্ষমতায় আসার পর অভিবাসী অধ্যুষিত অঙ্গরাজ্য নিউইয়র্কে অভিবাসন-সংক্রান্ত গ্রেপ্তারের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।সব তথ্যই নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *