প্রধান খবর

হোয়াইট হাউসের সামনে গোলাগুলি, নিরাপদে ছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরে অবস্থান করছিলেন বলে জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস।

শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউসসংলগ্ন এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালান। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি নিহত হন।

ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে হোয়াইট হাউসে লকডাউন জারি করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তা প্রত্যাহার করা হয়।

সিক্রেট সার্ভিস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প সম্পূর্ণ নিরাপদ ছিলেন এবং তার নিরাপত্তায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। এছাড়া গোলাগুলির সময় হোয়াইট হাউস প্রাঙ্গণে থাকা সাংবাদিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে সন্দেহভাজন ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *