প্রধান খবর

বান্দরবানে পর্যটকের উপচে পড়া ভিড়, হোটেল-রিসোর্টে নেই খালি কক্ষ

পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনে পর্যটকে ভরে উঠেছে পার্বত্য জেলা বান্দরবান। টানা ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজারো দর্শনার্থীর ঢলে জেলার সব পর্যটনকেন্দ্র এখন সরগরম। পাহাড়, মেঘ আর সবুজের টানে বান্দরবান শহরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতে একটি কক্ষও খালি নেই, আগাম বুকিংয়ে প্রায় শতভাগ পূর্ণ সব আবাসন। শহরের আবাসিক…

Read More

গাইবান্ধায় তীব্র জ্বালানি সংকট, সাত উপজেলার সব ফিলিং স্টেশন বন্ধ

উত্তরের জেলা গাইবান্ধায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। পেট্রোল, অকটেন ও ডিজেলের সরবরাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় জেলার সাত উপজেলার ১৭টি ফিলিং স্টেশনই বন্ধ হয়ে গেছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে গাইবান্ধা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মশিউর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেন। একইদিন শহর ও উপজেলা পর্যায়ে খোঁজ নিয়ে সব পাম্প বন্ধ থাকার সত্যতাও পাওয়া…

Read More

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনায় দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনার পর এবার দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করে সোমবার (২৩ মার্চ) লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন নিহত সোহেল রানার খালা শেফালী আক্তার। লাকসাম রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের ওসি জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা…

Read More

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেলের তীব্র সংকট, বাজারে অতিরিক্ত দামে প্রকাশ্যে বিক্রি

ঠাকুরগাঁও জেলায় প্রায় তিন সপ্তাহ ধরে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রতিদিন তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন ক্রেতারা। কোথাও সীমিত পরিমাণ তেল এলেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তা পাওয়া যাচ্ছে না। সরকার নির্ধারিত দামে পেট্রোল লিটারপ্রতি ১১৬ টাকা ও অকটেন ১২০ টাকা থাকার কথা হলেও বাস্তবে তেল পাওয়া…

Read More

ঈদের ছুটিতে পর্যটকে ভরপুর কক্সবাজার, হোটেল-মোটেল সব পূর্ণ

এবারের ঈদে টানা সাত দিনের ছুটি থাকায় দেশের নানাপ্রান্ত থেকে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে কক্সবাজারে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। বালুকাবেলায় তারা উপভোগ করছেন ভ্রমণের আনন্দ, সমুদ্রের ঢেউ আর উৎসবের আমেজে মুখর পুরো সৈকত এলাকা। নরসিংদী থেকে আসা পর্যটক মোমেন মাহমুদ বলেন, কক্সবাজারের প্রকৃতি তাকে সবসময় বিমোহিত করে। ঈদের আনন্দ উপভোগ করতে তাই এবারও ছুটে এসেছেন…

Read More

কুমিল্লায় ট্রেন-বাস দুর্ঘটনায় গেটম্যান দুজন বরখাস্ত

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন-বাস দুর্ঘটনায় ১২ জন নিহত হওয়ার পর দায়িত্বে অবহেলার অভিযোগে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। রোববার সকাল ৮টার দিকে রেলওয়ে চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। বরখাস্ত হওয়া গেটম্যানরা হলেন মেহেদী হাসান ও হেলাল উদ্দিন। মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক অনুসন্ধানে গেটম্যানের সঙ্গে ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্নতাকে দুর্ঘটনার মূল কারণ…

Read More

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত বেড়ে ১২

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুই শিশু রয়েছে। এখনো কারও পরিচয় নিশ্চিত করা যায়নি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেন মামুন…

Read More

ঐতিহাসিক শোলাকিয়ায় ছয় লাখেরও বেশি মুসল্লির সমাবেশ

ভোরের কুয়াশা কাটার আগেই জনসমুদ্রে পরিণত হয় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। দেশের সবচেয়ে বড় ও প্রাচীন ঈদের জামাতে এবার অংশ নিয়েছেন ছয় লাখেরও বেশি মুসল্লি। সাম্প্রতিক সময়ের মধ্যে এটিকে অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হিসেবে দেখা হচ্ছে। শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত ১৯৯তম ঈদুল ফিতরের এই জামাতে ইমামতি করেন শহরের বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল…

Read More

ঈদের ছুটিতে চট্টগ্রামের পর্যটনকেন্দ্রে বাড়বে ভিড়

প্রতিবছরের মতো এবারও ঈদের ছুটিতে চট্টগ্রামের পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় জমবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ থাকবে পতেঙ্গা সমুদ্রসৈকতকে ঘিরে। সাগরের ঢেউ, খোলা আকাশ আর মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখতে ঈদের ছুটিতে হাজারো মানুষ সেখানে ভিড় করেন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। পতেঙ্গার পাশাপাশি ফয়’স লেক, চট্টগ্রাম চিড়িয়াখানা, গুলিয়াখালী সমুদ্রসৈকত, সীতাকুণ্ড…

Read More

ভালুকায় বাসের সঙ্গে সংঘর্ষ : নারীসহ দুইজন নিহত

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের সঙ্গে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে থাকা সিএনজি, অটোরিকশা…

Read More