প্রধান খবর

গাইবান্ধায় তীব্র জ্বালানি সংকট, সাত উপজেলার সব ফিলিং স্টেশন বন্ধ

উত্তরের জেলা গাইবান্ধায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। পেট্রোল, অকটেন ও ডিজেলের সরবরাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় জেলার সাত উপজেলার ১৭টি ফিলিং স্টেশনই বন্ধ হয়ে গেছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে গাইবান্ধা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মশিউর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেন। একইদিন শহর ও উপজেলা পর্যায়ে খোঁজ নিয়ে সব পাম্প বন্ধ থাকার সত্যতাও পাওয়া গেছে।

সংকট মোকাবিলায় জেলা প্রশাসন জরুরি বৈঠকে বসেছে। দুপুর তিনটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হওয়া এই বৈঠকে সংকটের কারণ ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা চলছে।

ফিলিং স্টেশন সূত্রে জানা গেছে, গাইবান্ধায় প্রতিদিন প্রায় ৭ হাজার লিটার পেট্রোল, ৪ হাজার লিটার অকটেন এবং ৩২ হাজার লিটার ডিজেলের চাহিদা রয়েছে। কিন্তু সরবরাহ এসেছে তার অর্ধেকেরও কম। ফলে পাম্পগুলোতে স্বাভাবিক সরবরাহ বজায় রাখা সম্ভব হয়নি, আর ক্রমেই সংকট চরমে উঠেছে।

জ্বালানি সংকটে সাধারণ মানুষ, পরিবহন চালক ও কৃষকরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *