প্রধান খবর

বান্দরবানে পর্যটকের উপচে পড়া ভিড়, হোটেল-রিসোর্টে নেই খালি কক্ষ

পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনে পর্যটকে ভরে উঠেছে পার্বত্য জেলা বান্দরবান। টানা ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজারো দর্শনার্থীর ঢলে জেলার সব পর্যটনকেন্দ্র এখন সরগরম। পাহাড়, মেঘ আর সবুজের টানে বান্দরবান শহরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতে একটি কক্ষও খালি নেই, আগাম বুকিংয়ে প্রায় শতভাগ পূর্ণ সব আবাসন। শহরের আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে কয়েকদিন আগেই বুকিং শেষ হয়ে গেছে।

স্থানীয়রা জানান, বছরজুড়ে পর্যটক থাকলেও ঈদ, শীত ও বিশেষ ছুটিতে বান্দরবানে ভিড় বেড়ে যায় কয়েকগুণ। এবারও তার ব্যতিক্রম হয়নি। পর্যটকদের পদচারণায় জমে উঠেছে জেলার সব পর্যটনকেন্দ্র, আর ভালো ব্যবসার সুবাতাস বইছে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে। তবে জ্বালানি সংকটের কারণে গাড়ি ও নৌচালকদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

মেঘলা ও নীলাচলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল উপচে পড়া ভিড়। একইভাবে চিম্বুক ও নীলগিরিতেও পর্যটকদের ব্যাপক সমাগম দেখা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *