প্রধান খবর

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত বেড়ে ১২

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুই শিশু রয়েছে। এখনো কারও পরিচয় নিশ্চিত করা যায়নি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেন মামুন পরিবহনের একটি বাসকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। ধাক্কার পর ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।

ঘটনাস্থলেই সাতজনের মরদেহ উদ্ধার করা হয়, পরে হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু নিশ্চিত হওয়ায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১২।

দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। ট্রেনটি উদ্ধার করতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *