প্রধান খবর

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. আজাদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) বিকেলে ব্যস্ত সড়কে এ ঘটনা ঘটে। নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বিকেলে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি…

Read More

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমদের মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেনী জেলা সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমদ মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৭টার দিকে ফেনী পৌরসভার রামপুর এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ আসর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন…

Read More

প্রখ্যাত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ

দেশের বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার আর নেই। দীর্ঘদিন নিউমোনিয়াজনিত জটিলতায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গত ১৪ জুন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)…

Read More

২৮ জুন থেকে চালু ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদন

দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। আগামী ২৮ জুন থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলস্থ আইভ্যাক (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার) কেন্দ্রে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। এ ঘোষণা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমে অনলাইনে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে…

Read More

বড়লেখা সীমান্তে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি বিদেশি পিস্তল, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ডেটোনেটর এবং ধারালো অস্ত্র। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী…

Read More

সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের আদেশ বহাল

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তার কবর থেকে দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লেও, পরে আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে আদেশটি বাতিল করা হয়নি। বরং এ সংক্রান্ত আবেদন নথিভুক্ত রাখা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন মামলার বাদী মোহাম্মদ…

Read More

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আগুন, সাময়িক বন্ধ কন্টেইনার কার্যক্রম

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এলাকায় একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট জেটিতে কন্টেইনার পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিটের পাশাপাশি ফায়ার সার্ভিসের একাধিক দল কাজ করেছে। সোমবার দুপুরে এনসিটির ৩ নম্বর জেটিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার পর নিরাপত্তার…

Read More

ছত্তিশগড়ে আগুনে পুড়ে নিহত বিজেপি নেতা

ভারতের ছত্তিশগড় রাজ্যের কোরিয়া জেলায় বালু উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। এ ঘটনায় একটি এসইউভি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিংসহ তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে ঘটনাস্থলে গেলে ভারত সিং ও তার সহযোগীদের বহনকারী গাড়িটি ঘিরে ফেলা হয়। পরে…

Read More

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় জার্মানি

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। জার্মানির ফেডারেল ফরেন অফিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক ফ্রাঙ্ক হার্টম্যান বলেছেন, বাংলাদেশ ও ইউরোপের মধ্যে সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এবং তা আরও সম্প্রসারণে জার্মানি আগ্রহী। জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রাঙ্ক হার্টম্যান ও দক্ষিণ এশিয়া…

Read More

আদ-দ্বীন ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক জামালুন্নেসা

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন ডা. শেখ মহিউদ্দিন। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ নতুন নির্বাহী পরিচালক হিসেবে অধ্যাপক জামালুন্নেসার ওপর দায়িত্ব অর্পণ করেছে। মঙ্গলবার (১৬ জুন) ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক জামালুন্নেসা দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের…

Read More