প্রধান খবর

হাম উপসর্গে ৯ জনের ‍মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯জন মারা গেছে, যা গত দুই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে এখন পর্যন্ত হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৫২ জনে। রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। ওই…

Read More

‘কোনো বাংলাদেশিকে সুন্দরী প্রতিযোগিতায় ঢুকতে দেওয়া উচিত না’-ফাহাম

দেশের সুন্দরী প্রতিযোগিতাগুলোতে দেশপ্রেমের আবেগকে কাজে লাগিয়ে প্রতিযোগীদের পক্ষে ভোট চাওয়ার তীব্র সমালোচনা করেছেন লেখক ও আলোচক ফাহাম আব্দুস সালাম। তাঁর অভিযোগ, এমন আয়োজনে প্রতিযোগীর সৌন্দর্য বা ব্যক্তিত্বের বদলে জাতীয় পরিচয় ও পতাকাকে সামনে এনে ভোটারদের ওপর মানসিক চাপ তৈরি করা হয়। রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন ফাহাম আব্দুস সালাম। এর…

Read More

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান

বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ দেশ-বিদেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। রোববার (২২ নভেম্বর ২০২৬) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়:…

Read More

ভারতে সড়ক দুর্ঘটনা : একই পরিবারের ৯ জন নিহত

ভারতের রাজস্থানের কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য ছিলেন। তাঁরা রাজস্থানের খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে…

Read More

ইরানে সরকার পরিবর্তনে আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ইরানে সরকার বা শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন তেহরানের সঙ্গে শুধু একটি স্থায়ী চুক্তি করতে আগ্রহী, যা চলমান সংঘাতের অবসান ঘটাবে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে বলে মন্তব্য করেছেন তিনি। গত শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের…

Read More

রাজধানীসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানী ঢাকাসহ দেশের সাত জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য। রবিবার (২২ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়…

Read More

অস্ট্রেলিয়ায় প্রবাসী তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। ‘প্রবাসী বাংলাদেশি এক্সক্লুসিভ ইয়ুথ সেশন: চেঞ্জ আওয়ার ইয়ুথ’ শীর্ষক এই আয়োজনে তিনি তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নিজেদের দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। গত ২১…

Read More

নাইজেরিয়ায় নৌকাডুবি: শেষকৃত্যে যাওয়ার পথে ২৪ জনের মৃত্যু

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে একটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) দেশটির জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনার তথ্য প্রকাশ করা হয়েছে। নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে জানান, শুক্রবার (২০ নভেম্বর) দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে এক এলাকা থেকে অন্য এলাকায় যাত্রীদের…

Read More

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ পকেট গেট

শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের কাটাবন-শাহবাগ সড়কসংলগ্ন পকেট গেটটি খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গেটটি বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার (২১ নভেম্বর) রাতে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে প্রশাসন তা খুলে দিতে বাধ্য হয়। রাত ১০টার দিকে হলপাড়ায় জড়ো হয়ে গেট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন আবাসিক শিক্ষার্থীরা। এ সময় হলের…

Read More

মেসিদের হতাশার রাত: বিদায়ের শঙ্কায় ইন্টার মায়ামি

গঞ্জালো তাপিয়ার জোড়া গোল এবং গোলকিপার প্যাট্রিক শুলটের দুর্দান্ত পাঁচটি সেভে চমকে গেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডে ‘বেস্ট অব থ্রি’ সিরিজের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়েছে সপ্তম বাছাই কলাম্বাস ক্রু। পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামলেও কলাম্বাসের দুর্দান্ত ফর্মের সামনে দাঁড়াতে পারেনি দ্বিতীয় বাছাই মায়ামি। গত ১…

Read More