প্রধান খবর

টানা ১৪ দিন কফি পান: শরীরে যেসব পরিবর্তন ঘটতে পারে

প্রতিদিনের জীবনে কফি এখন অনেকের অপরিহার্য অভ্যাসে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট মাত্রায় নিয়মিত কফি পান শরীরের বিভিন্ন কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক এক বিশ্লেষণে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. সৌরভ শেঠি উল্লেখ করেছেন, টানা ১৪ দিন প্রতিদিন কফি পান করলে শরীরে কিছু লক্ষণীয় পরিবর্তন দেখা দিতে পারে। তার মতে, নিয়মিত কফি পান লিভারের স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক…

Read More

ভূমধ্যসাগরে ট্র্যাজেডি, সুনামগঞ্জের ৮ জনের মৃত্যুর আশঙ্কা

উত্তর আফ্রিকার লিবিয়া থেকে সাগরপথে গ্রিসগামী যাত্রায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে অন্তত ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৮ জন রয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে, যা স্থানীয়ভাবে শোকের আবহ সৃষ্টি করেছে। শনিবার রাতে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের পরিদর্শক (ডিআইও-১) মো. আজিজুর রহমান জানান, দিরাই ও জগন্নাথপুর উপজেলার অন্তত আটজনের মৃত্যুর…

Read More

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি বর্তমানে দায়িত্বরত ১১ জেলা প্রশাসককে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জেলাগুলো হলো- রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান। জেলা প্রশাসকরা হলেন, রাজশাহীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম,…

Read More

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে দুশ্চিন্তায় ব্রাজিল

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার প্রাক্কালে বড় ধরনের ধাক্কা খেয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। ফ্রান্সের বিপক্ষে হারের ক্ষত কাটিয়ে ওঠার আগেই সেলেসাও শিবিরে হানা দিয়েছে ইনজুরি। আগামী ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচের আগে দলের প্রধান তারকাদের ফিটনেস নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কোচ কার্লো আনচেলত্তি। সবচেয়ে বড় দুঃসংবাদ হয়ে এসেছে বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহার ইনজুরি। হ্যামস্ট্রিংয়ের…

Read More

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্টেডিয়াম থেকে পড়ে দর্শকের মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডাতে হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের উদ্বোধন হবে মেক্সিকোর বিখ্যাত স্টেডিয়ামে এস্তাদিও ব্যানোর্তে। নতুন করে ঠিকঠাক করার পর শনিবার রাতে মেক্সিকো ও পর্তুগালের ম্যাচ দিয়ে স্টেডিয়ামটির উদ্বোধন করা হয়। এ ম্যাচের আগে বক্স সিট থেকে পড়ে এক দর্শকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ বছরের জুনে বসতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ…

Read More

চট্টগ্রামের সাগরিকায় কোল্ড স্টোরেজে আগুন

চট্টগ্রামের সাগরিকা এলাকায় বিডি ফুডসের একটি কারখানার কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। পরে দুপুর ১টা ২২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে…

Read More

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, গতকাল শনিবার সরকারি সফরে যুক্তরাষ্ট্র উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট…

Read More

নিস্তেজ সূচনা, তবু দাপট হারাননি শাকিব

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান দুই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন। প্রতি ঈদে তার সিনেমা মুক্তি পাওয়া এখন প্রায় নিয়মে পরিণত হয়েছে, যা প্রেক্ষাগৃহ ব্যবসায়ও ইতিবাচক প্রভাব ফেলে। তবে চলতি ঈদে মুক্তিপ্রাপ্ত তার নতুন সিনেমা প্রিন্স প্রত্যাশা অনুযায়ী শুরু করতে পারেনি। সিনেমাটি সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও কারিগরি জটিলতার কারণে…

Read More

প্রিপেইড মিটারে থাকছে না মাসিক চার্জ: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুতই এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, প্রিপেইড মিটারে চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে এক ধরনের অসন্তোষ…

Read More

চট্টগ্রামে মাছ কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে ব্যাপক চেষ্টা চালানো হচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির…

Read More