প্রধান খবর

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্টেডিয়াম থেকে পড়ে দর্শকের মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডাতে হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের উদ্বোধন হবে মেক্সিকোর বিখ্যাত স্টেডিয়ামে এস্তাদিও ব্যানোর্তে। নতুন করে ঠিকঠাক করার পর শনিবার রাতে মেক্সিকো ও পর্তুগালের ম্যাচ দিয়ে স্টেডিয়ামটির উদ্বোধন করা হয়। এ ম্যাচের আগে বক্স সিট থেকে পড়ে এক দর্শকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এ বছরের জুনে বসতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বা ফুটবল বিশ্বকাপ। ১১ জুন এস্তাদিও ব্যানোর্তে’তে স্বাগতিক মেক্সিকো ও সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে আসরের পর্দা নামবে। কিন্তু দুর্ভাগ্যবশত এ দুর্ঘটনার কারণে স্টেডিয়ামটির পুনঃউদ্বোধন ম্লান হয়ে গিয়েছিল।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এক ব্যক্তি ভিআইপি বক্স সিটের দ্বিতীয় ধাপ থেকে প্রথম ধাপে লাফ দেয়ার চেষ্টা করেন। বাইরে দিয়ে ওঠার সময় ওই ব্যক্তি নিচতলায় পড়ে যান। নিরাপত্তা কর্মকর্তাদের মতে লাফ দেয়া ওই ব্যক্তি মাতাল ছিলেন।

পরবর্তীতে সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মেক্সিকো সিটি পাবলিক প্রসিকিউটর অফিস জাতীয় দলের একটি প্রীতি ম্যাচ শুরুর আগে শনিবার স্টেডিয়ামের ভেতরে একজনের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছে। অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ এবং তদন্তকারী পুলিশের কর্মকর্তারা প্রয়োজনীয় তদন্ত শুরু করার জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

‘এছাড়াও ঘটনার ক্রম সঠিকভাবে পুনর্গঠন এবং সম্ভাব্য দায় নির্ধারণের লক্ষ্যে স্টেডিয়াম ও এর প্রবেশপথগুলোর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জবানবন্দি সংগ্রহের কাজ চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *