চট্টগ্রামের সাগরিকা এলাকায় বিডি ফুডসের একটি কারখানার কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। পরে দুপুর ১টা ২২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি। ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

