প্রধান খবর

সারা দেশে শুরু হলো জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন

সারা দেশে আজ রোববার শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন-২০২৬। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে পরিচালিত এই কর্মসূচিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।…

Read More

টিএসসিতে মেট্রোরেলের ওভারহেড তারে গ্যাস বেলুন আটকে সাময়িক স্থবিরতা

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের তারে একাধিক গ্যাস বেলুন আটকে যাওয়ায় সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়। নিরাপত্তাজনিত এই সতর্কতা কয়েক মিনিট স্থায়ী হলেও বেলুনগুলো অপসারণের পর চলাচল আবার স্বাভাবিক হয়। রোববার সকালে এমআরটি লাইন-৬-এর দায়িত্বশীল একটি সূত্র জানায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সুইপিং ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনসংলগ্ন রাজু ভাস্কর্যের…

Read More

করাচিতে রেঞ্জার্স ক্যাম্পে সন্ত্রাসী হামলা তিন সেনা নিহত

পাকিস্তানের করাচিতে রেঞ্জার্সের একটি ক্যাম্পে সন্ত্রাসী হামলায় তিন সেনা নিহত এবং মোট ১০ জন হতাহত হয়েছেন। হতাহতদের মধ্যে হামলাকারীরাও রয়েছে। রোববার জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়, ‘জামাত-উল-আহরার’ নামের একটি গোষ্ঠী  যা বহু বছর ধরে পাকিস্তানে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী-এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে নিরাপত্তা বাহিনী। প্রতিবেদনে বলা হয়, করাচির গুলিস্তান-ই-জোহর ব্লক ৬-এর…

Read More

ইরানের আগ্রাসনের জবাবে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে ইরানের ধারাবাহিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় সর্বশেষ সামরিক অভিযান চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলায় ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন মজুতকেন্দ্র এবং মাইন স্থাপনের সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে তাহরুই গ্রামের আশপাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।…

Read More

নকআউটে রোনালদোদের সামনে কঠিন প্রতিপক্ষ

গ্রুপসেরা নির্ধারণী ম্যাচে গোলের দেখা পেল না কোনো দলই। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও জেমস রদ্রিগেজের কলম্বিয়ার লড়াই শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। এই ড্রয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে কলম্বিয়া, আর ৫ পয়েন্ট নিয়ে রানারআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে পর্তুগাল। রাউন্ড অব বত্রিশে রোনালদোদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া। একই দিনে কলম্বিয়া মুখোমুখি হবে আফ্রিকার…

Read More

দুই ফ্রি কিক ও এক পেনাল্টিতে বিধ্বস্ত জর্ডান: বিশ্বকাপে আর্জেন্টিনার তৃতীয় জয়

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই নকআউট পর্ব নিশ্চিত করে রেখেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল আলবিসেলেস্তেদের জন্য অপরাজিত থেকে পরের রাউন্ডে যাওয়ার বড় চ্যালেঞ্জ। সেই মিশনেও সফল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দুই ফ্রি কিক ও এক পেনাল্টির জাদুতে জর্ডানকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে টানা তৃতীয় তথা হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে লিওনেল…

Read More

মেসির গোল, হয়ে গেল বিশ্বরেকর্ডও

ডালাসে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লিওনেল মেসি গোলের দেখা পেয়েছেন। বদলি হিসেবে মাঠে নেমেই জালের ঠিকানা খুঁজে নেন আর্জেন্টিনার অধিনায়ক, আর সেই গোলেই তিনি নতুন বিশ্বরেকর্ড গড়েন। ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মেসিকে নামায়। মাঠে নেমেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন এই সুপারস্টার। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নতুন এক মাইলফলক…

Read More

টানা দ্বিতীয় দিনের মতো ইরানে যুক্তরাষ্ট্রের বড় ধরনের বিমান হামলা

টানা দ্বিতীয় দিনের মতো ইরানের অভ্যন্তরে বড় ধরনের সামরিক অভিযান ও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে নতুন করে হামলার ঘটনার জের ধরে এই অভিযান চালানো হয়েছে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গত ১৭ জুন চিরবৈরী এই দুই দেশ স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেও মাত্র কয়েক দিনের…

Read More

২ গোলে এগিয়ে আর্জেন্টিনা

অধিনায়ক লিওনেল মেসিকে শুরুর একাদশে না রেখেও দারুণ ছন্দে আর্জেন্টিনা ম্যাচ শুরু করেছে । গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমার্ধের শুরুতেই দুই গোল করে আরামদায়ক অবস্থানে চলে গেছে আলবিসেলেস্তেরা। রোববার (২৮ জুন) ম্যাচের ১৯তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন জিওভান্নি লো সেলসো। নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে দলের…

Read More

বুদাপেস্টে লাশের মাংস চুরি করে রান্না করে খেতেন হাসপাতালকর্মী!

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এক লোমহর্ষক ও শিউরে ওঠার মতো ঘটনা প্রকাশ্যে এসেছে। কর্মস্থল ও কবরস্থান থেকে মানুষের মৃতদেহের অংশ চুরি করে ঘরে এনে রান্না করে খাওয়ার অভিযোগে এক হাসপাতালকর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ৩০ বছর বয়সী ওই যুবকের বিরুদ্ধে নরমাংস ভক্ষণের (ক্যানিবালিজম) মতো জঘন্য অপরাধের অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো দেশজুড়ে ব্যাপক…

Read More