প্রধান খবর

২ গোলে এগিয়ে আর্জেন্টিনা

অধিনায়ক লিওনেল মেসিকে শুরুর একাদশে না রেখেও দারুণ ছন্দে আর্জেন্টিনা ম্যাচ শুরু করেছে । গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমার্ধের শুরুতেই দুই গোল করে আরামদায়ক অবস্থানে চলে গেছে আলবিসেলেস্তেরা।

রোববার (২৮ জুন) ম্যাচের ১৯তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন জিওভান্নি লো সেলসো। নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে দলের আধিপত্যের প্রতিফলন ঘটান এই মিডফিল্ডার।

প্রথম গোলের পর আক্রমণের গতি আরও বাড়ায় আর্জেন্টিনা। সেই চাপের ফল আসে পেনাল্টি থেকে। স্পট কিক থেকে নির্ভুল শটে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। তার গোলে স্কোরলাইন দাঁড়ায় ২-০।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোচ লিওনেল স্কালোনি একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এনেছেন। নকআউট পর্বের কথা মাথায় রেখে অধিনায়ক লিওনেল মেসিকে বেঞ্চে রাখা হয়েছে। ম্যাচের আগে আর্জেন্টাইন কোচ স্কালোনি জানিয়েছিলেন,  দ্বিতীয়ার্ধে  প্রয়োজনে মেসিকে মাঠে নামানো হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *