প্রধান খবর

নিজেই গাড়ি চালিয়ে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী 

রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়কের পরিস্থিতি পরিদর্শন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। রনি জানান, প্রধানমন্ত্রী দেখতে চেয়েছেন রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কতটা সুষ্ঠুভাবে হচ্ছে।…

Read More

ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি: আহত হয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি ১৮

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। উৎসবের দ্বিতীয় দিনেও আজ শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানির কার্যক্রম চলমান রয়েছে। তবে দুই দিনের এই কোরবানি প্রক্রিয়ায় অসাবধানতার কারণে পশুর লাথি এবং ধারালো অস্ত্রের আঘাতে অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানীর আগারগাঁওয়ে…

Read More

আফগানিস্তানকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে মস্কো

আফগানিস্তানের তালেবান সরকারকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জামসহ সার্বিক সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। সম্প্রতি মস্কোয় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে দুই পক্ষের মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। বিশ্লেষকদের মতে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর মস্কোর সঙ্গে এটিই কাবুলের সবচেয়ে…

Read More

আদ্-দ্বীনে নবজাতকের মৃত্যুর ঘটনায় লিগ্যাল নোটিশ: দায়ীদের বিচার ও দেশব্যাপী হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতের দাবি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে চিকিৎসায় অবহেলায় একাধিক নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণের দাবিতে আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠানো হয়েছে। একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালের মা ও নবজাতক ওয়ার্ডে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত…

Read More

ট্রাম্পের ছবিসহ ২৫০ ডলারের নোট চালুর তোড়জোড়

মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা ও ব্যাংকিং ইতিহাসে বিগত ১৫০ বছরের ঐতিহ্য ভেঙে এক নজিরবিহীন পদক্ষেপের তোড়জোড় শুরু করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির অর্থ মন্ত্রণালয়ের (ট্রেজারি ডিপার্টমেন্ট) রাজনৈতিক কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত সম্পূর্ণ নতুন একটি ২৫০ ডলারের ব্যাংকনোট চালুর জন্য মুদ্রা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তীব্র রাজনৈতিক চাপ প্রয়োগ করছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দেড় শতাব্দী বা ১৫০ বছরেরও বেশি…

Read More

ঢাকাসহ আট বিভাগে দমকা হাওয়া-বৃষ্টি অব্যাহত

ঢাকাসহ দেশের আট বিভাগেই আগামী কয়েকদিন দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে বৃষ্টির মধ্যেও পুরোপুরি স্বস্তি মিলছে না, কারণ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকায় ভ্যাপসা গরমের অনুভূতি অব্যাহত থাকতে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে…

Read More

ফরিদপুরে হামে আরও দুই শিশুর মৃত্যু

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। মারা যাওয়া শিশুরা হলো রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া গ্রামের রেজাউল করিমের ৯ মাস বয়সী ছেলে আয়ান করিম এবং ফরিদপুর শহরের হাড়োকান্দি মহল্লার কামরুল ইসলামের তিন মাস বয়সী ছেলে আব্দুল্লাহ।…

Read More

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে কোন লিগ ও ক্লাব থেকে সবচেয়ে বেশি খেলোয়াড়?

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা ২৬ জনের দল ঘোষণা করেছে। দলে কোন লিগ বা ক্লাব থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় আছেন এ নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে। ঘোষিত স্কোয়াডে ইউরোপভিত্তিক ফুটবলারদের আধিপত্য স্পষ্ট, আর সবচেয়ে বেশি খেলোয়াড় এসেছে স্পেনের লা লিগা থেকে। এই দলে সর্বোচ্চ ছয়জন খেলোয়াড় আছেন অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে হুয়ান মুসো, নাহুয়েল মলিনা,…

Read More

ইরানে মাংসের বাজারে চরম সংকট

ইরানে বর্তমানে একজন শ্রমিকের মাসিক সর্বনিম্ন মজুরি ১০০ ডলারেরও কম, আর এই সীমিত আয়ের মধ্যে মাংস কেনা এখন অনেক পরিবারের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠেছে। তেহরানের এক মধ্যবয়সী নারী আল-জাজিরাকে জানান, তিনি তিন সপ্তাহে একবার মাংস কিনে রান্না করতে পারেন। তার ভাষায়, তাদের এলাকায় মাংস এখন “বিলাসী পণ্য”। অনেক পরিবার লাল মাংসের পরিবর্তে মুরগি, ডিম…

Read More

‘মুখে মাস্ক, হাতে মশাল’: ফরিদপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিল

ফরিদপুরের মধুখালী উপজেলায় ঈদের রাতে মুখে মাস্ক পরিধান করে হঠাৎ একটি ঝটিকা মশাল মিছিল বের করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামারখালী এলাকায় এই আকস্মিক ঘটনা ঘটে। সরকারের নির্বাহী আদেশে সংগঠনটি নিষিদ্ধ হওয়ার পর প্রত্যন্ত এলাকায় এমন ঝটিকা মিছিলের ঘটনা স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে নতুন…

Read More