মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর মাধ্যমে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর (অব.) মোজাফফর হোসেনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হলো।
এ মামলার পরবর্তী কার্যক্রম ট্রাইব্যুনালের নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুযায়ী পরিচালিত হবে।

