প্রধান খবর

ভিজিটর ভিসায় বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এ ভিসায় কোন ধরনের কর্মকাণ্ড করা যাবে না, তা স্পষ্ট করেছে দূতাবাস। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিসার আওতায় অনুমোদিত নয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা…

Read More

গ্রিসে নৌযান থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে দুটি নৌযানে থাকা বাংলাদেশিসহ ৭৯ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। গ্রিক কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে দুটি নৌযানের অবস্থান শনাক্ত করে। পরে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নৌযান দুটিতে থাকা অভিবাসীদের নিরাপদে উদ্ধার…

Read More

রাশিয়ার হয়ে যুদ্ধে জড়ানো বাংলাদেশি দেশে ফিরছেন রোববার

চাকরির প্রলোভনে প্রতারিত হয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়া বাংলাদেশিদের মধ্যে রাজন হোসেনকে উদ্ধার করে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) মস্কো সময় রাত সাড়ে ৯টায় তাকে দেশে ফেরার বিমানে তুলে দেওয়া হয়। মস্কোয় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্পন্ন হওয়ার…

Read More

কলকাতার হোটেলে আগুন, সাভারের বাবুসহ নিহত ৯

ভারতের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে কলকাতা পুলিশ। নিহত বাংলাদেশিদের একজন ঢাকার সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার আহমেদ বাবু (৩৭)। তিনি চার ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ। বাবুর স্ত্রী ও দুই সন্তান আট বছরের…

Read More

২৮ জুন থেকে চালু ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদন

দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। আগামী ২৮ জুন থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলস্থ আইভ্যাক (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার) কেন্দ্রে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। এ ঘোষণা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমে অনলাইনে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে…

Read More