প্রধান খবর

প্রাথমিক শিক্ষকদের বেতন ধাপে ধাপে বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রাথমিক শিক্ষকদের বেতন পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। একই সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, সারাদেশের সরকারি ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণের…

Read More

নিরাপত্তা যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না সরায়, পিজিআরকে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিরাপত্তা যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না সরায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর সদস্যদের প্রতি এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপরই তিনি আস্থা রাখতে চান। তাই নিরাপত্তা কৌশল এমনভাবে সাজাতে হবে, যাতে সরকারপ্রধান জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন। রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে…

Read More

জুলাই স্মরণসভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি’র যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ এবং তাদের…

Read More

চীনে প্রথম বিনিয়োগ কার্যালয় খুলছে বাংলাদেশ

চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। সম্মেলনে চীনা ব্যবসায়ী ও বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, নতুন এই বিনিয়োগ কার্যালয়ের লক্ষ্য হলো চীনা বিনিয়োগকারীদের আরও দ্রুত ও কার্যকর সহায়তা প্রদান করা। এর ফলে বাংলাদেশে আসার আগেই তারা…

Read More

বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশগ্রহণ শেষে রাজধানী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেলে হাই-স্পিড ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছান তিনি। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এর আগে একই দিন সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ…

Read More

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কে নতুন সম্ভাবনার বার্তা

মালয়েশিয়ায় প্রথম সরকারি বিদেশ সফরে গিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে পৌঁছে তিনি উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার জন্য মালয়েশিয়া সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, জনশক্তি, শিক্ষা,…

Read More

উপজেলা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

দেশের উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে আগামী পাঁচ বছরের মধ্যে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণ এবং গ্রামীণ পর্যায়ে চিকিৎসা সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।…

Read More

সিলেটে পৌঁছে শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল ১০টা ২১ মিনিটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা দেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের…

Read More

তারেক রহমান আইলেও কাম হইবো না’: টঙ্গীতে চাঁদা দাবি করে ছাত্রদল নেতা বহিষ্কার

গাজীপুরের টঙ্গীতে চাঁদা দাবির একটি বিতর্কিত ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ছাত্রদলের এক ওয়ার্ড সভাপতিকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে গত সোমবার (১৫ জুন) রাতে সংগঠনটির পক্ষ থেকে এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। গাজীপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে জিরো টলারেন্স…

Read More

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে অস্ট্রেলিয়া বিএনপির গুরুত্বপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্ট্রেলিয়ার, উদ্যোগে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জুন (রবিবার) অনুষ্ঠিত এই সভায় প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং কেন্দ্রের নীতিনির্ধারণী নির্দেশনা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক…

Read More