প্রধান খবর

জুলাই স্মরণসভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি’র যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ এবং তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৯ দিনের কর্মসূচির সমাপনী দিনে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

এর আগে জাতীয়তাবাদী ছাত্রদল কর্মসূচির ঘোষণা দিয়ে জানায়, আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। পরবর্তী সময়ে ধারাবাহিক বিভিন্ন আয়োজন শেষে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *