প্রধান খবর

প্রাথমিক শিক্ষকদের বেতন ধাপে ধাপে বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রাথমিক শিক্ষকদের বেতন পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। একই সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, সারাদেশের সরকারি ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, শিক্ষার অবকাঠামোর পাশাপাশি মানবসম্পদ উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে।

কৃষি খাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বন্ধ হয়ে থাকা কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্য, বিশেষ করে কাঁঠাল রপ্তানির বিষয়ে সরকার কাজ করছে।

পুঁজিবাজারের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতে সংঘটিত শেয়ারবাজার-সংক্রান্ত অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে দেশের পুঁজিবাজার ধীরে ধীরে ইতিবাচক ধারায় ফিরছে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *