প্রধান খবর

চবিতে সব পরীক্ষা স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজে নির্ধারিত সব পরীক্ষা অনুষ্ঠিত হবে না। রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মমতাজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,…

Read More

দিনে কতক্ষণ হাঁটলে মিলবে কাঙ্ক্ষিত উপকার

ব্যস্ত জীবনে নিয়মিত শরীরচর্চা অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়ে। তবে সুস্থ থাকতে দীর্ঘ সময় বা কঠোর ব্যায়ামের প্রয়োজন নেই গবেষণা বলছে, প্রতিদিন মাত্র ১০ থেকে ১৫ মিনিট দ্রুত হাঁটলেই শরীর পেতে পারে উল্লেখযোগ্য উপকার। ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, দিনে ১৫ মিনিট ব্রিস্ক ওয়াক বা দ্রুত হাঁটা অকালমৃত্যুর ঝুঁকি প্রায়…

Read More

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় ধরনের পতন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক ঘোষণায় জানিয়েছে, এবার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে দেওয়া বাজুসের বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। রোববার (৮…

Read More

গুলবাদিনের ঝোড়ো ব্যাটিংয়ে আফগানিস্তানের বোর্ডে ১৮২

নিউজিল্যান্ডের বোলারদের ওপর দাপট দেখিয়ে ঝোড়ো ব্যাটিং উপহার দিয়েছেন গুলবাদিন নাইব। তার আক্রমণাত্মক অর্ধশতকের সঙ্গে অন্য ব্যাটারদের কার্যকর অবদানে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ গড়ে তোলে আফগানিস্তান। রোববার (৮ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে (চিপক) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। তার এ সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন ব্যাটাররা।…

Read More

থাইল্যান্ডে নির্বাচন আজ, হবে গণভোটও

থাইল্যান্ডে আজ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে দেশটির নাগরিকেরা একটি গুরুত্বপূর্ণ গণভোটে অংশ নিচ্ছেন। ২০১৭ সালে সামরিক শাসনামলে প্রণীত সংবিধান পরিবর্তন করা হবে কি না সে বিষয়ে জনগণের মতামত নেওয়া হচ্ছে এই গণভোটের মাধ্যমে। আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের নেতৃত্বাধীন ভূমজাইথাই পার্টি এই নির্বাচনে অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বী। রাজতন্ত্র…

Read More

আজ থেকে মাঠে নামছে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন শুরু করেছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর পাশাপাশি রোববার থেকে মাঠে নামছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই বিশেষ…

Read More

ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ১৮২

কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও টি-টোয়েন্টি সুলভ ছিল না ওয়েস্ট ইন্ডিজের। পাওয়ার প্লেতে ছিল বিবর্ণ ব্যাটিং-শেষ দুই ওভারে মাত্র ৬ রান, প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ৩৩। ব্র্যান্ডন কিং কভার দিয়ে বাউন্ডারি মেরে ইনিংস শুরু করলেও তিনি ও শাই হোপ দুজনেই ছন্দ খুঁজে পাননি। সপ্তম ওভারেই ম্যাচের গতি বদলায়—কিং ছক্কা ও…

Read More

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মাল্টিমিডিয়া সাংবাদিকদের সমাবেশ

ঢাকায় কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকরা আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে সমাবেশ করেছেন। বক্তারা অভিযোগ করেন, ঘটনাস্থলে ডিসি মাসুদের উপস্থিতিতেই গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে এবং এতে তাঁর সম্মতি ছিল বলেই মনে হয়। তাদের দাবি, মাল্টিমিডিয়া সাংবাদিকদের লক্ষ্য করে খুঁজে খুঁজে হামলা করা হয়েছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের ওপর নির্বিচারে হামলার…

Read More

চট্টগ্রাম বন্দর আন্দোলনে ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞার উদ্যোগ

চট্টগ্রাম বন্দরের অস্থিরতার প্রেক্ষাপটে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে ১৫ কর্মচারীর নাম উল্লেখ করে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানানো হয়েছে। চিঠির অনুলিপি পাঠানো হয়েছে নৌপরিবহন উপদেষ্টার দপ্তর, দুদক এবং জাতীয় গোয়েন্দা সংস্থার মহাপরিচালকের কাছেও। চিঠিতে বলা হয়েছে, এই কর্মচারীরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তারা যেন দেশত্যাগ করতে না…

Read More

ধূমকেতু একাদশের দাপুটে জয়, লিটন-সাইফের ফিফটি

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা করে ধূমকেতু একাদশ। ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র ৮ বলে ১৭ রান করে আউট হলেও দলকে এনে দেন ঝড়ো শুরু। অন্যপ্রান্তে সাইফ হাসান ছিলেন আরও আক্রমণাত্মক। দ্বিতীয় উইকেটে লিটন দাসকে সঙ্গে পেয়ে দুজন মিলে গড়ে তোলেন ৭৬ রানের জুটি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। সাইফ ৩০ বলে…

Read More