প্রধান খবর

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় ধরনের পতন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক ঘোষণায় জানিয়েছে, এবার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে দেওয়া বাজুসের বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হচ্ছে। এর আগে দাম বাড়ানোর ঘোষণার ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে এ বড় সমন্বয় এলো।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।

সংগঠনটি আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে।

উল্লেখ্য, এর আগেই ৭ ফেব্রুয়ারি সকালে বাজুস স্বর্ণের দাম বাড়িয়েছিল। সে সময় ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয় একই দিন সকাল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *