প্রধান খবর

ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ১৮২

কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও টি-টোয়েন্টি সুলভ ছিল না ওয়েস্ট ইন্ডিজের। পাওয়ার প্লেতে ছিল বিবর্ণ ব্যাটিং-শেষ দুই ওভারে মাত্র ৬ রান, প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ৩৩।

ব্র্যান্ডন কিং কভার দিয়ে বাউন্ডারি মেরে ইনিংস শুরু করলেও তিনি ও শাই হোপ দুজনেই ছন্দ খুঁজে পাননি। সপ্তম ওভারেই ম্যাচের গতি বদলায়—কিং ছক্কা ও টানা দুটি চার মেরে ১৭ রান তোলেন। নবম ওভারে লিস্ক হোপকে (২২ বলে ১৯) থামান, পরের ওভারে কিংও (৩০ বলে ৩৫) আউট হন।

এরপর ব্যাটিংয়ে আগ্রাসন ফেরান শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েল। ১১, ১২ ও ১৩তম ওভারে পাঁচটি ছক্কা ও দুটি চারে আসে ৪৯ রান। হেটমায়ার মাত্র ২২ বলে ফিফটি পূর্ণ করেন ১৪তম ওভারে।

মাঝে কিছুটা থমকালেও ১৭তম ওভারে তিনটি চার মেরে আবার গতি ফেরান হেটমায়ার-রাদারফোর্ড জুটি। শেষের আগের ওভারের শেষ বলে হেটমায়ার আউট হন ৩৬ বলে ৬৪ (২ চার, ৬ ছয়)। শেষ ওভারের প্রথম বলেই রাদারফোর্ডের ১৩ বলে ২৬ রানের ইনিংস শেষ হয়। রোমারিও শেফার্ড শেষের আগের বলে ছক্কা মেরে দলীয় স্কোর ১৮২-এ পৌঁছে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *