প্রধান খবর

নেপালে বন্যা-ভূমিধসে নিহত ১৬২, নিখোঁজ ৫৭৯

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫৭৯ জন নিখোঁজ রয়েছেন, যাদের বেশিরভাগই পর্যটক। নিখোঁজদের মধ্যে ৪৬৬ জন বিদেশি নাগরিক। আহত ৪১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

বন্যা ও ভূমিধসে অন্তত ১৯টি সেতু ধ্বংস এবং প্রায় ৪০ কিলোমিটার মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক বিশ্লেষণে জানা গেছে, বরফ-পাথরের ধসের পর লহেন্দে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে তিমুরে ও ত্রিশূলী নদীর তীরবর্তী এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝুঁকিপূর্ণ সড়কগুলো এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

দুর্যোগ মোকাবিলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে তিন মাসের জন্য দুর্যোগকবলিত অঞ্চল ঘোষণা করেছে সরকার। সেনাবাহিনী ও বেসরকারি হেলিকপ্টারের মাধ্যমে ১১৪ জনকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ভারত, চীন ও বিশ্বব্যাংক জরুরি সহায়তার উদ্যোগ নিয়েছে। বিশ্বব্যাংক থেকে সর্বোচ্চ ২৫ বিলিয়ন নেপালি রুপি সহায়তার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *