প্রধান খবর

ধূমকেতু একাদশের দাপুটে জয়, লিটন-সাইফের ফিফটি

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা করে ধূমকেতু একাদশ। ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র ৮ বলে ১৭ রান করে আউট হলেও দলকে এনে দেন ঝড়ো শুরু। অন্যপ্রান্তে সাইফ হাসান ছিলেন আরও আক্রমণাত্মক। দ্বিতীয় উইকেটে লিটন দাসকে সঙ্গে পেয়ে দুজন মিলে গড়ে তোলেন ৭৬ রানের জুটি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

সাইফ ৩০ বলে ৫০ রান করে আউট হন, তবে লিটন ছিলেন আরও দৃঢ়। ফিফটি তুলে নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৫ রানে। মাঝপথে পারভেজ ইমন (৫) ও তাওহীদ হৃদয় (২) দ্রুত আউট হলেও শামীম পাটোয়ারীকে সঙ্গে নিয়ে লিটন দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শামীম অপরাজিত থাকেন ২ রানে।

এর আগে টস জিতে ফিল্ডিং নেয় ধূমকেতু। দুরন্ত একাদশের শুরুটা ভালো হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ৩৯ রান করে রানআউট হন। জিসান আলম ১৫, আজিজুল হাকিম তামিম ১৬, আরিফুল ইসলাম মাত্র ২ রান করেন।

অধিনায়ক আকবর আলী ঝোড়ো ব্যাটিংয়ের আভাস দিলেও রিশাদের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৮ রানে। মেহরব ১৫, অঙ্কন ৫, জাওয়াদ আবরার ১০ এবং রাকিবুল শূন্য রানে আউট হন।

ধূমকেতুর সবচেয়ে সফল বোলার ছিলেন রিশাদ হোসেন। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নেন ৩ উইকেট। শরিফুল ইসলাম পান ২ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *