প্রধান খবর

চবিতে সব পরীক্ষা স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজে নির্ধারিত সব পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মমতাজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে এই সময়সীমার মধ্যে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হলো।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীদের এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঘোষণার দিকে নজর রাখতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *