প্রধান খবর

বাথটাবের সেই ঐতিহাসিক ছবিই এখন বিশ্বকাপ ফাইনালের বিজ্ঞাপন!

নিয়তি মাঝেমধ্যে এমন কিছু গল্প লেখে, যা হলিউডের সবচেয়ে প্রতিভাবান চিত্রনাট্যকারের কল্পনাকেও হার মানায়। আগামী রবিবার (১৯ জুলাই) নিউ জার্সির মাঠে ফুটবল বিশ্বকাপ ফাইনালে তেমনই এক অবিশ্বাস্য রূপকথা দেখতে চলেছে বিশ্ব। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর সেখানে তাদের জন্য অপেক্ষা করছে ইউরোপ সেরা স্পেন। ফুটবলের সবচেয়ে বড়…

Read More

ফোনে ব্যস্ত স্ত্রী, পাশেই পড়ে আছে স্বামীর নিথর দেহ!

ভারতের কর্ণাটকে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে এক চিকিৎসকের রক্তাক্ত মরদেহ ও তার গুরুতর আহত সন্তানকে উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনার সময় স্বামী মৃত অবস্থায় মেঝেতে পড়ে থাকলেও, তার স্ত্রীকে পাশের ঘরে বিছানায় শুয়ে নির্দ্বিধায় মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গেছে। নৃশংস এই ঘটনাটি ভারতজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নিহত চিকিৎসকের নাম ডা. কিরণ…

Read More

বন্যাদুর্গতদের পাশে ঢাকার ইরান দূতাবাস: পাঠাল জরুরি ত্রাণসামগ্রী

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস। এক বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য মুসলিম দেশের দূতাবাসগুলোর সঙ্গে যৌথভাবে তারা বন্যাকবলিত দুর্গত এলাকাগুলোতে মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছে বন্ধুপ্রতিম দেশটি। সাম্প্রতিক দিনগুলোতে দেশজুড়ে অবিরাম ভারী বর্ষণ এবং…

Read More

আলজেরিয়ায় এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড : শিশুসহ ১১ জনের মৃত্যু

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং দগ্ধ হয়েছেন আরও ১৯ জন। হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে চলমান তীব্র দাবদাহের মধ্যেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল। স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে,…

Read More

চেক ডিজঅনার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অন্য…

Read More

৪৫ বছর পর রাজধানীর ডিওএইচএসে গ্রেপ্তার মোজাফফর হোসেন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (১৫ জুলাই) মধ্যরাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মোজাফফর হোসেন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।…

Read More

ইমাম রেজা কমপ্লেক্সে আগুন, অক্ষত খামেনির সমাধিস্থল

ইরানের মাশহাদে অবস্থিত ইমাম রেজা ধর্মীয় ও স্মৃতিসৌধ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কমপ্লেক্সের ভেতরে চলমান একটি নির্মাণকাজের এলাকায় আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় মূল ধর্মীয় স্থাপনা ও সেখানে অবস্থিত আলি খামেনির সমাধিস্থলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের তথ্য অনুযায়ী, বিটুমিন প্রক্রিয়াজাতকরণের সময় আগুন লাগে। এতে ঘটনাস্থল থেকে…

Read More

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

সুনামগঞ্জের প্রধান নদ-নদীগুলোর পানির স্তর ধীরে ধীরে কমতে শুরু করেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টার প্রতিবেদনে জানানো হয়েছে, জেলার সব পর্যবেক্ষণ পয়েন্টে নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচে রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, জেলা সদরে সুরমা নদীর পানির স্তর বিপৎসীমার ০.৬৭ মিটার নিচে অবস্থান করছে। এছাড়া ছাতক পয়েন্টে সুরমা নদী এবং লাউড়েরগড় পয়েন্টে…

Read More

টানা দুই বিশ্বকাপ ফাইনাল খেলাকে ‘অবিশ্বাস্য’ বললেন মেসি

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস এই জয়ের পর অধিনায়ক লিওনেল মেসি দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে বলেছেন, পরপর দুটি বিশ্বকাপের ফাইনালে খেলতে পারা সত্যিই অবিশ্বাস্য অর্জন। ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মেসি বলেন, তিনি শুরু থেকেই বিশ্বাস করেছিলেন দল শেষ চার এবং ফাইনালে পৌঁছাবে। তার ভাষায়, টানা…

Read More

২৬ কার্যদিবস শেষে বাজেট অধিবেশন, পাস হলো ১০ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন ২৬ কার্যদিবস শেষে সমাপ্ত হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাতে রাষ্ট্রপতির অধিবেশন সমাপ্তি-সংক্রান্ত ঘোষণা পাঠের পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবারের অধিবেশনে বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয় ১৪ কার্যদিবস। প্রায় ৪৮ ঘণ্টা ৫১ মিনিটব্যাপী আলোচনায় অংশ নেন ৩১৬ জন…

Read More