প্রধান খবর

চেক ডিজঅনার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অন্য আসামিরা এর আগেই জামিন লাভ করেছেন।

মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ৯ জানুয়ারি এক্সিম ব্যাংকের পক্ষ থেকে ১১২ কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানের ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ঋণের অর্থ পরিশোধের জন্য ইস্যুকৃত চেক ব্যাংকে জমা দিলে অপর্যাপ্ত তহবিলের কারণে তা প্রত্যাখ্যাত হয়। পরবর্তীতে আইনি নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করা হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট সালমান এফ রহমান গ্রেপ্তার হন। বর্তমানে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *