প্রধান খবর

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

সুনামগঞ্জের প্রধান নদ-নদীগুলোর পানির স্তর ধীরে ধীরে কমতে শুরু করেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টার প্রতিবেদনে জানানো হয়েছে, জেলার সব পর্যবেক্ষণ পয়েন্টে নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচে রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জেলা সদরে সুরমা নদীর পানির স্তর বিপৎসীমার ০.৬৭ মিটার নিচে অবস্থান করছে। এছাড়া ছাতক পয়েন্টে সুরমা নদী এবং লাউড়েরগড় পয়েন্টে যাদুকাটা নদীর পানিও বিপৎসীমার নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে দিরাই পয়েন্টে কালনী নদীর পানির স্তরও বিপৎসীমার নিচে রয়েছে। পাউবোর তথ্য অনুযায়ী, জেলার নদ-নদীগুলোর পানির স্তর বর্তমানে স্থিতিশীল থেকে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। ফলে তাৎক্ষণিক বন্যার কোনো আশঙ্কা নেই। তবে উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, নদ-নদীর পানি কমছে এবং সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *