প্রধান খবর

ইমাম রেজা কমপ্লেক্সে আগুন, অক্ষত খামেনির সমাধিস্থল

ইরানের মাশহাদে অবস্থিত ইমাম রেজা ধর্মীয় ও স্মৃতিসৌধ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কমপ্লেক্সের ভেতরে চলমান একটি নির্মাণকাজের এলাকায় আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় মূল ধর্মীয় স্থাপনা ও সেখানে অবস্থিত আলি খামেনির সমাধিস্থলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের তথ্য অনুযায়ী, বিটুমিন প্রক্রিয়াজাতকরণের সময় আগুন লাগে। এতে ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়লেও জরুরি সেবা বিভাগের সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আগুন আশপাশে ছড়িয়ে পড়তে দেননি।

প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুনের কারণ তদন্ত করছে এবং কমপ্লেক্সের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *