প্রধান খবর

ইবোলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ডব্লিউএইচও’র

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ধারণার চেয়েও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত যত এগোচ্ছে ততই নতুন নতুন এলাকায় সংক্রমণের তথ্য পাওয়া যাচ্ছে। ডব্লিউএইচও’র প্রতিনিধি ডা. অ্যান আনসিয়া জানান, ভাইরাসটি ইতোমধ্যে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী উগান্ডাসহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ডিআর…

Read More

হামের উপসর্গে একদিনে ১১ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৭ শিশু। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে হাম সংক্রমণ বাড়তে থাকায় অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান…

Read More

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট তথ্য জমার জরুরি নির্দেশ

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬-২৭ অর্থবছরের বাজেট চূড়ান্ত করতে চাহিদাপত্র জমার নির্দেশ দিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এ বিষয়ে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (১৮ মে) মাউশির জারি করা এক অফিস আদেশে বলা হয়, অধিদপ্তরের নির্ধারিত ‘ছক’ অনুসরণ করে আগামী অর্থবছরের বাজেট চাহিদা প্রস্তুত করতে হবে। সংশ্লিষ্ট তথ্য আগামী…

Read More

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মিরানা মাহরুখ। মঙ্গলবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষর করেন। এতে বলা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে। নিয়োগের আগে মিরানা মাহরুখ অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস ১৮তম ব্যাচের…

Read More

জর্ডানের দলে মুসা আল তামারি শিরোনামে ইয়াজান আল নাইমাত বাদ

জর্ডান জাতীয় দলের ঘোষিত ৩০ জনের স্কোয়াডে সবচেয়ে বেশি নজর কেড়েছেন তারকা ফরোয়ার্ড মুসা আল তামারি। গত বছর আরব কাপে হাঁটুর চোটে পড়া স্ট্রাইকার ইয়াজান আল নাইমাত এবার জায়গা পাননি। প্রায় এক বছর সাইডলাইনে থাকার পর দলে ফিরেছেন অভিজ্ঞ অধিনায়ক এহসান হাদ্দাদ। জর্ডান ১৬ জুন অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ২২ জুন আলজেরিয়া…

Read More

সিডনিতে স্ত্রী ও দুই ছেলেকে হত্যা করলেন বাংলাদেশি

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ক্যাম্পবেলটাউনের রেমন্ড এভিনিউয়ের একটি আবাসিক বাড়িতে এক মর্মান্তিক ও  নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিজ ঘরে এক প্রবাসী নারী ও তার দুই সন্তানের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের পর, এই ট্রিপল মার্ডারের অভিযোগে ৪৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত মো. শোমন আহমেদকে গ্রেপ্তার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। আদালতের নথি অনুযায়ী, সোমবার (১৮ মে) সকাল ৯টা…

Read More

একসঙ্গে মদপান, ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ

বগুড়া মহানগরীতে পাঁচ বন্ধু মিলে মদপানের পর তাদেরই এক পূর্বপরিচিত বান্ধবীকে (তরুণী) সংঘবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৭ মে) রাতে মহানগরীর ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে এই পাশবিক ঘটনা ঘটে। গণধর্ষণের এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই তিন যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন—বগুড়া মহানগরীর ফুলবাড়ী দক্ষিণ হাজীপাড়ার রায়হানের ছেলে মো. কাওসার…

Read More

জুয়ার ভয়ংকর বিস্তার: স্মার্টফোনে বেটিং অ্যাপ, বিকাশ-নগদ লেনদেনে সর্বস্বান্ত হাজারো মানুষ

একসময় জুয়া মানে ছিল তাসের আড্ডা বা গোপন আসর। এখন সেই জুয়ার রূপ পাল্টে গিয়ে ঢুকে পড়েছে স্মার্টফোনের পর্দায়। মোবাইল অ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন এবং বিকাশ-নগদের সহজ লেনদেনকে কেন্দ্র করে সারা দেশে ছড়িয়ে পড়েছে ভয়ংকর অনলাইন বেটিং সিন্ডিকেট। কিশোর, তরুণ, প্রাপ্তবয়স্ক-সব বয়সের মানুষ এতে জড়িয়ে পড়ছে; এমনকি স্কুলের শিক্ষার্থীরাও বাদ যাচ্ছে না। অনলাইন জুয়ার নেশায়…

Read More

মার্কিন জনমত জরিপ: ইসরায়েলকে সামরিক সহায়তা ও ইরান যুদ্ধ-দুটিতেই সমর্থন কমছে

যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে সামরিক সহায়তা এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে মার্কিন সম্পৃক্ততার প্রতি জনসমর্থন উল্লেখযোগ্যভাবে কমেছে এমন চিত্র উঠে এসেছে দ্য নিউইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির যৌথ জনমত জরিপে। জরিপে অংশ নেওয়া নিবন্ধিত ভোটারদের মাত্র ৩০ শতাংশ ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের পক্ষে মত দিয়েছেন, বিপরীতে ৬৪ শতাংশ স্পষ্টভাবে বিরোধিতা করেছেন। এই পরিবর্তনকে অনেক বিশ্লেষক মধ্যপ্রাচ্যে…

Read More

ক্যালিফোর্নিয়ায় ইসলামিক সেন্টারে বন্দুক হামলায় নিহত ৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের একটি জনাকীর্ণ ইসলামিক সেন্টারে এক ভয়াবহ ও নৃশংস বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) স্থানীয় সময় যোহরের নামাজের ঠিক আগ মুহূর্তে ক্লেয়ারমন্ট এলাকার ‘ইসলামিক সেন্টার অব সান ডিয়েগো’তে এই হামলা চালানো হয়। কাউন্টির অন্যতম বৃহৎ এই মসজিদে আকস্মিক এই হামলায় দুই সন্দেহভাজন বন্দুকধারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয়…

Read More