প্রধান খবর

প্রশ্নফাঁস ইস্যুতে ভারতজুড়ে তুমুল বিক্ষোভ: মধ্যরাতে মোদির ভিডিও বার্তা

দেশজুড়ে প্রশ্নফাঁসের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে রাস্তায় নেমেছেন লাখ লাখ শিক্ষার্থী। একের পর এক পরীক্ষার প্রশ্নফাঁস এবং রাজনৈতিক দলগুলোর আন্দোলনের মুখে শেষ পর্যন্ত মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় গভীর রাতে এক ভিডিও বার্তা দিয়ে তিনি আশ্বস্ত করেছেন যে, এই ধরণের অপরাধ দমনে সরকার এবার অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। বৃহস্পতিবার…

Read More

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্ক থাকার আহ্বান

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনার অভিযোগ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এসব অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর তথ্য ও অনুমোদনহীন কনটেন্ট ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর মাধ্যমে মন্ত্রীর নামে বিভিন্ন বক্তব্য ও…

Read More

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এ সংক্রান্ত আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, আমন্ত্রণপত্রটি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত…

Read More

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন নির্ধারিত দিনেও আদালতে জমা পড়েনি। এ কারণে আগামী ৩০ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ছিল। তবে তদন্ত কর্মকর্তা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পরিদর্শক জিয়াউল মোর্শেদ প্রতিবেদন দাখিল করতে…

Read More

গুজবে দিনাজপুরে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়, সংকটের তথ্য নাকচ

সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় দিনাজপুরের বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। তবে ফিলিং স্টেশন মালিক ও জ্বালানি তেল পরিবেশকরা জানিয়েছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং সংকটের কোনো আশঙ্কা নেই। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা…

Read More

মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর (অব.) মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৩ জুলাই) ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর মাধ্যমে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর (অব.) মোজাফফর হোসেনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হলো। এ মামলার পরবর্তী কার্যক্রম ট্রাইব্যুনালের নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুযায়ী পরিচালিত…

Read More

ওয়ানডে অধিনায়ক বদলের গুঞ্জন, বিসিবির সিদ্ধান্ত এখনো অনিশ্চিত

জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে, বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিবর্তে আবারও দায়িত্ব পেতে পারেন নাজমুল হোসেন শান্ত। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য…

Read More

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, সহায়তার আশ্বাস

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশি কিংবা বিদেশি যে কোনো বিনিয়োগকারী বাংলাদেশে মূলধন বিনিয়োগ করলে সরকার নীতিগত সহায়তা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পাশে থাকবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এফআইসিসিআই এফডিআই সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা…

Read More

লিমায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৯ জনসহ ১০ জনের মৃত্যু

পেরুর রাজধানী লিমার একটি নিম্ন আয়ের আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, নিহতদের মধ্যে একই পরিবারের ১৭ সদস্যের মধ্যে নয়জন রয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং পাঁচজন শিশু রয়েছে। আগুনের সূত্রপাতের কারণ জানতে…

Read More

এমপি গাজী নজরুলের নতুন ভিডিও ভাইরাল, সঙ্গে থাকা নারীকে ঘিরে জল্পনা

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে এক নারীর সঙ্গে একটি হোটেলে প্রবেশ করতে দেখা যায়। তবে ভিডিওতে থাকা নারী তার দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার কিনা, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার…

Read More