প্রধান খবর

অস্ট্রিয়া-আলজেরিয়া ‘পাতানো ম্যাচ’ বিতর্ক!

ম্যাচের আগে থেকেই জল্পনা ছিল তুঙ্গে, আলজেরিয়ার বিপক্ষে ড্র হলেই দুই দলই নকআউট পর্বে যাওয়ার সুযোগ পাবে। তাই বিশ্বকাপের ‘জে’ গ্রুপের শেষ ম্যাচ ঘিরে অনেকেই আশঙ্কা করেছিলেন, দেখা যেতে পারে কোনো ‘সমঝোতার ড্র’। কিন্তু মাঠে যা ঘটল, তা সব সন্দেহকেই ছাপিয়ে গেল।

অস্ট্রিয়া ও আলজেরিয়ার লড়াই শেষ হয়েছে অবিশ্বাস্য ৩-৩ গোলের সমতায়। এই ফলেই গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে অস্ট্রিয়া। আর অন্যতম সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে আলজেরিয়াও। তবে এই ড্রয়ের ফলে বিদায় নিশ্চিত হয়েছে ইরানের।

ম্যাচের নাটকীয়তা এতটাই তীব্র ছিল যে ‘পাতানো ম্যাচ’ বিতর্ককে সরাসরি উড়িয়ে দিয়েছেন অস্ট্রিয়ার প্রধান কোচ রালফ রাংনিক। তিনি বলেন, “যখন একটি ম্যাচ ৩-৩ গোলে শেষ হয়, তখন কেউ কোনোভাবেই বলতে পারে না যে এটি আগে থেকে ঠিক করা ছিল। বিশেষ করে শেষ ৯০ সেকেন্ডে যা ঘটেছে, তার পর তো এমন ধারণার কোনো ভিত্তিই থাকে না।”

৬৭ বছর বয়সী এই কোচের মতে, ম্যাচের শেষ মুহূর্তের টানটান উত্তেজনা ও গোলের দোলাচলই প্রমাণ করে এটি ছিল সম্পূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *