প্রধান খবর

তৃণমূলের নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

অতীতে রাজনৈতিক নির্যাতনের শিকার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বিগত ১৭ বছরে গ্রামের গরিব ও তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। এখনো অনেকেই ছিন্নমূল অবস্থায় আছেন তাদের পুনর্বাসনে বাজেটে বিশেষ অ্যালোকেশন রাখা জরুরি।

প্রতিমন্ত্রী জানান, প্রস্তাবিত বাজেট কোনো দিবাস্বপ্ন নয়; বরং এটি একটি বাস্তবভিত্তিক, জনবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাজেট, যা বর্তমান সরকার সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবে। তিনি বলেন, বাজেটের লক্ষ্য হলো দেশের সামগ্রিক উন্নয়ন, সামাজিক সুরক্ষা জোরদার করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *