প্রধান খবর

৬৪ সেকেন্ডে গালারজার ঝলক, বিশ্বকাপের দ্রুততম গোল এখন তার দখলে

ম্যাচ শুরুর বাঁশি বাজতেই যেন বজ্রপাত। চোখের কয়েকটি পলক ফেলার আগেই গোল উদযাপনে মেতে ওঠে দর্শক। শনিবার বোস্টন স্টেডিয়াম ও সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে কয়েক ঘণ্টার ব্যবধানে এমনই রোমাঞ্চকর দৃশ্য দেখা গেছে। সান ফ্রান্সিসকোতে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন মাতিয়াস গালারজা। তুরস্কের গোলকিপার উগুরকান কাকির বলের নাগাল পাননি, আর মাত্র ৬৪ সেকেন্ডেই এগিয়ে যায় প্যারাগুয়ে।

এই গোলটি মরক্কোর সাইবারির স্কটল্যান্ডের বিপক্ষে করা গোলের চেয়ে ৬ সেকেন্ড দ্রুত। অর্থাৎ চলতি বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড এখন গালারজার দখলে। তবে বিশ্বকাপের সর্বকালের দ্রুততম গোলের তালিকায় এটি সেরা দশেও নেই। ইতিহাসে প্রথম ৬০ সেকেন্ডের মধ্যেই ১৩ জন খেলোয়াড় গোল করেছেন। সবচেয়ে দ্রুততম গোলটি তুরস্কের হাকান সুকুর-এর, যিনি ২০০২ সালে মাত্র ১১ সেকেন্ডে গোল করেছিলেন।

সাইবারির রেকর্ড ভাঙতে যেখানে কয়েক ঘণ্টা লেগেছে, সেখানে গালারজার রেকর্ড কতক্ষণ টিকে থাকে এখন সেটিই দেখার বিষয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *