প্রধান খবর

৪০ বছরের অপেক্ষার অবসান: আবারও বিশ্বকাপে ইরাক

চার দশকের দীর্ঘ অপেক্ষা শেষ হলো অবশেষে। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের পর যুদ্ধ, নিষেধাজ্ঞা ও রক্তক্ষয়ী রাজনৈতিক সংকটে জর্জরিত ইরাকি ফুটবল বহু বছর ধরেই আন্তর্জাতিক অঙ্গনে হারিয়ে ছিল। সেই ইরাকই আবার মেক্সিকোর মাটিতেই প্লে-অফে বলিভিয়াকে হারিয়ে নিশ্চিত করল ২০২৬ বিশ্বকাপের টিকিট। ১৯৮৬ সালে প্যারাগুয়ে, বেলজিয়াম ও স্বাগতিক মেক্সিকোর কাছে তিন ম্যাচেই হেরে বিদায় নিয়েছিল দলটি।…

Read More

বিশ্বকাপের আগে কোস্টারিকাকে উড়িয়ে দিল কলম্বিয়া: লুইস দিয়াজদের দাপুটে জয়

আসন্ন ফিফা বিশ্বকাপের মূল মঞ্চে মাঠে নামার আগে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে কলম্বিয়া। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকাকে একপেশে লড়াইয়ে হারিয়েছে তারা। লুইস দিয়াজ ও ডেভিডসন সানচেজদের আক্রমণাত্মক ফুটবলের সামনে পাত্তাই পায়নি কোস্টারিকা। ম্যাচটিতে ৩-০ গোলের বড় ব্যবধানের দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে লাতিন আমেরিকার এই দলটি। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে স্পষ্ট…

Read More

এক ওভারে ছয় ছক্কার ক্লাবে নেপালি ব্যাটার ভুর্টেল 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কার বিরল কীর্তি এবার গড়লেন নেপালের কুশাল ভুর্টেল। চীনের বিপক্ষে টানা ছয়টি ছক্কা মেরে তিনি যোগ দিলেন সেই বিশেষ ক্লাবে, যেখানে আছেন যুবরাজ সিং, কিয়েরন পোলার্ড, দীপেন্দ্র সিং আইরি, দারিউস ভিসে ও মানান বাশির। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ছয় ছক্কা মেরে ইতিহাস গড়েছিলেন যুবরাজ সিং। দীর্ঘ…

Read More

আলজেরিয়ার দলে জিদানের ছেলে লুকা

আর্জেন্টিনার গ্রুপসঙ্গী আলজেরিয়ার ২৬ জনের দল ঘোষণা করেছেন কোচ ভ্লাদিমির পেতকোভিচ। দলে সবচেয়ে বড় চমক ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। গোলকিপার হিসেবে তার অন্তর্ভুক্তি আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে গত এপ্রিলে গ্রানাডার হয়ে খেলতে গিয়ে চোয়াল ভেঙে যাওয়ার পরও তাকে দলে রাখা হয়েছে। গত অক্টোবরে অভিষেকের পর ২৮ বছর বয়সী এই গোলকিপার…

Read More

বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রের পথে আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোববার মধ্যরাতে রাজধানী বুয়েনস এইরেসের মিনিস্ত্রো পিস্তারিনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে বিশ্বকাপের ভেন্যুর উদ্দেশে রওনা দেয় আলবিসেলেস্তেরা। দলটির সঙ্গে ছিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া এবং কোচিং স্টাফের সদস্যরা। ১৯৭৮ সালে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের স্মরণে বিশেষ…

Read More

টানা দ্বিতীয়বার আইপিএল শিরোপা গুজরাটকে হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি

আইপিএলের ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল (৩১ মে) অনুষ্ঠিত ম্যাচে ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আরসিবি। ম্যাচের শুরু থেকেই দুই দলের লড়াই ছিল উত্তেজনাপূর্ণ, তবে শেষ পর্যন্ত কোহলির ব্যাটিং নৈপুণ্যই পার্থক্য গড়ে দেয়। গুজরাট টাইটান্স শুরুতে চরম বিপদে…

Read More

ডিফেন্ডারদের ভুলে ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ নেপাল

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুই আসরের একচ্ছত্র আধিপত্য ও দাপট ভেঙে এবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ভারতের গোয়ার ঐতিহাসিক জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে স্বাগতিকদের কাছে ৩-০ গোলে পরাস্ত হয়েছে লাল-সবুজের দল। এই হারের ফলে দীর্ঘ ৭ বছর পর ভারতের বিপক্ষে পরাজয়ের তেতো স্বাদ আস্বাদন করতে হলো বাংলাদেশকে। তবে…

Read More

মারাকানায় সেলেসাওদের গোলবন্যা: পানামাকে ৬-২ ব্যবধানে ওড়ালো ব্রাজিল

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মহোৎসবের পর্দা ওঠার আগে নিজেদের শক্তি ও কৌশল ঝালিয়ে নেওয়ার অন্তিম সুযোগটি দুর্দান্তভাবে কাজে লাগাল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রবিবার রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রতিপক্ষ পানামাকে ৬-২ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। ঘরের মাঠে বিশ্বকাপ যাত্রার আগে সমর্থকদের সামনে এটিই ছিল ব্রাজিলের শেষ ম্যাচ, আর…

Read More

টি-টোয়েন্টিতে নেপালের অবিশ্বাস্য কীর্তি

বিশ্ব ক্রিকেটে নেপালের উত্থানকে অনেক সময়ই অনুপ্রেরণার গল্প বলা হয়। কিন্তু এবার সেই গল্পকে ছাড়িয়ে এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়েছে হিমালয়ের দেশটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম দল হিসেবে দুবার ৩০০ রানের গণ্ডি পেরিয়ে নতুন ইতিহাস লিখেছে নেপাল। শনিবার চীনের বিপক্ষে ম্যাচে নেপাল তোলে ২ উইকেটে ৩১২ রান। এর আগে ২০২৩ সালের এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে তারা…

Read More

টাইব্রেকারের স্নায়ুযুদ্ধে আর্সেনালকে বধ: চ্যাম্পিয়নস লিগের মুকুট ধরে রাখল পিএসজি

দীর্ঘ এক দশক পর ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অতিরিক্ত সময়ের সীমানা পেরিয়ে গড়াল ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে। আর সেই রুদ্ধশ্বাস ও স্নায়ুক্ষয়ী পেনাল্টি শুটআউটে শেষ হাসি হাসল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বুদাপেস্টের ঐতিহাসিক পুসকাস অ্যারেনায় ইংলিশ ক্লাব আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে পরাস্ত করে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপের রাজত্ব ধরে রাখল ফরাসি জায়ান্টরা। মেগা…

Read More