প্রধান খবর

টি-টোয়েন্টিতে নেপালের অবিশ্বাস্য কীর্তি

বিশ্ব ক্রিকেটে নেপালের উত্থানকে অনেক সময়ই অনুপ্রেরণার গল্প বলা হয়। কিন্তু এবার সেই গল্পকে ছাড়িয়ে এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়েছে হিমালয়ের দেশটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম দল হিসেবে দুবার ৩০০ রানের গণ্ডি পেরিয়ে নতুন ইতিহাস লিখেছে নেপাল।

শনিবার চীনের বিপক্ষে ম্যাচে নেপাল তোলে ২ উইকেটে ৩১২ রান। এর আগে ২০২৩ সালের এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে তারা করেছিল ৩১৪ রান, যা তখনই বিশ্বকে বিস্মিত করেছিল।

সবচেয়ে বড় বিস্ময় ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজের মতো টেস্ট খেলুড়ে শক্তিশালী দলগুলো যেখানে কখনো ৩০০ ছুঁতে পারেনি, সেখানে নেপালই একমাত্র দল যাদের নামের পাশে দুটি তিন শতাধিক দলীয় স্কোর

হিমালয়ের দেশটির এই ধারাবাহিক ব্যাটিং ঝড় এখন বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দু।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *