প্রধান খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমাকে অধিনায়ক করা হয়েছে। দলে সবচেয়ে আলোচিত বিষয় ওয়ানডেতে জেরাল্ড কোটজির প্রত্যাবর্তন।

পেস আক্রমণে কোটজির সঙ্গে রয়েছেন ওটনিয়েল বার্টম্যান, করবিন বশ, লুঙ্গি এনগিডি ও তরুণ কোয়েনা মাফাকা। স্পিনে আছেন কেশব মহারাজ ও বিয়র্ন ফর্টুইন। ব্যাটিংয়ে কুইন্টন ডি কক, এইডেন মার্করাম ও ডেভিড মিলারের মতো অভিজ্ঞরা রয়েছেন।

আগামী ২৪ সেপ্টেম্বর ডারবানের কিংসমিডে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দ্বিতীয় ম্যাচটি ‘পিঙ্ক ডে’ হিসেবে হবে। সিরিজের শেষ ম্যাচ ৩০ সেপ্টেম্বর পচেফস্ট্রুমের এনডব্লিউসি ওভালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে রেকর্ডে দক্ষিণ আফ্রিকার অবস্থান বেশ শক্তিশালী। ২০২৩ সালে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল প্রোটিয়ারা। এরপর ২০২৫ সালে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে এবার ঘরের মাঠেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *