প্রধান খবর

মুম্বাইয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু, নতুন রহস্য উদঘাটন

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি অভিজাত এলাকায় একই পরিবারের চার সদস্যের আকস্মিক ও রহস্যজনক মৃত্যু জনমনে তীব্র আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে ‘বিষাক্ত তরমুজ’ সেবনে মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লেও, ময়নাতদন্তের চাঞ্চল্যকর তথ্য এই ঘটনাকে ভিন্ন এক মোড় দিয়েছে। প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (১ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, এই মৃত্যুর পেছনে সাধারণ খাদ্য বিষক্রিয়া নয়,…

Read More

লন্ডনে ব্যাঙ্কসির নতুন চমক: নিরাপত্তার তোয়াক্কা না করেই রহস্যময় ভাস্কর্য স্থাপন

লন্ডনের প্রাণকেন্দ্রে কড়া নিরাপত্তা বলয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আঁধারে একটি রহস্যময় ভাস্কর্য স্থাপন করেছেন বিশ্বখ্যাত স্ট্রিট আর্টিস্ট ব্যাঙ্কসি। বুধবার ভোরের দিকে ওয়েস্টমিনস্টারের সেন্ট জেমস এলাকার ওয়াটারলু প্লেসে এই শিল্পকর্মটি দৃশ্যমান হয়। অত্যন্ত সুরক্ষিত এই এলাকায় কীভাবে এই বিশাল ভাস্কর্যটি বসানো হলো, তা নিয়ে বর্তমানে পুরো ব্রিটেনে ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। স্থাপিত এই ভাস্কর্যটিতে…

Read More

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ : আদালত

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক ঐতিহাসিক রায়ে ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জুলিয়া কোবিক জানান, নির্দিষ্ট দেশের নাগরিকদের জাতীয়তাকে নেতিবাচক সূচক হিসেবে গণ্য করে তাদের আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা যুক্তরাষ্ট্রের বিদ্যমান অভিবাসন ও জাতীয়তা আইনের সরাসরি লঙ্ঘন। ২০২৫ সালের নভেম্বরে ট্রাম্প প্রশাসন ‘নিরাপত্তাজনিত’ কারণ দেখিয়ে বিশ্বের ৩৯টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে এসব…

Read More

মহান মে দিবস আজ

আজ মহান মে দিবস। বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য রক্তঝরা সংগ্রামের স্মৃতিবিজড়িত এই দিনটি বাংলাদেশসহ সারাবিশ্বে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এ বছরের দিবসটির প্রতিপাদ্য হলো ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’।  দিবসটি উপলক্ষে দেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী প্রদান করেছেন এবং সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।…

Read More

বলিভিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৯, আহত ২২

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার পশ্চিমাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন যাত্রী। এই মর্মান্তিক ঘটনায় আরও ২২ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় সকালে পিসিগা-ওরুরো আন্তর্জাতিক সড়কের ভিলা চালাকোলো নামক এলাকার কাছে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাটি…

Read More

বেঙ্গালুরুতে দেয়াল ধসে নিহত ৭

ভারতের বেঙ্গালুরু শহরে ভারী বৃষ্টিপাতের মধ্যে একটি হাসপাতালের দেয়াল ধসে পড়ে এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বুধবার শহরের বোরিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। দুর্ঘটনার সময় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে কয়েকজন পথচারী ও…

Read More

মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি: ২৫০ বছর পূর্তিতে নজিরবিহীন বিতর্ক

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এক অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। আগামী গ্রীষ্মকাল থেকে বাজারে আসছে বিশেষ সংস্করণের পাসপোর্ট, যার অভ্যন্তরীণ প্রচ্ছদে শোভা পাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশালাকার ছবি। রাজতন্ত্র থেকে মুক্তির আড়াইশ বছর পূর্তিতে একজন রাজনৈতিক নেতার ছবি পাসপোর্টে যুক্ত করার এই ঘটনা মার্কিন রাজনীতিতে নতুন বিতর্কের সূত্রপাত করেছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র…

Read More

মার্কিন পাসপোর্টে দেখা মিলবে ডোনাল্ড ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত সীমিত সংখ্যক স্মারক পাসপোর্ট তৈরি করা হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার এই খবর জানিয়েছে। মার্কিন নাগরিকরা এই স্মারক পাসপোর্ট নেওয়ার সুযোগ পাবেন কি না, তা স্পষ্ট নয়। তবে পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, এই সীমিত সংখ্যক স্মারক পাসপোর্টের একটি পেতে কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি…

Read More

ইরানের জনগণের সাহসিকতায় মুগ্ধ পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের জনগণের অদম্য সাহসিকতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় তাদের আপসহীন সংগ্রামের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতার মাঝেও ইরানি জনগণ অত্যন্ত বীরত্বের সঙ্গে নিজেদের রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষা করে চলেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রেসিডেন্ট পুতিন এসব মন্তব্য…

Read More

ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোটের আগে বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে কাল। এ পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তজুড়ে কড়াকড়ি আরোপ করেছে ভারতীয় প্রশাসন। এর আগে প্রথম দফার ভোটে প্রায় ৯২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে সরিয়ে সরকার গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। গত ২৬ এপ্রিল থেকে শুরু হওয়া এই কড়াকড়ি…

Read More