প্রধান খবর

দুই ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি

ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি পদায়নসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি এবং খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে…

Read More

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি

নির্বাচনী ব্যয়সংক্রান্ত তথ্য দাখিলের সময় প্রার্থীর পাশাপাশি তাঁর নিয়োজিত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করা হয়েছে। গত বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সংশোধিত বিধান অনুযায়ী, মনোনয়নপত্রের ফরম-১-এ নির্বাচনী ব্যয় নির্বাহের ব্যাংক হিসাবের তথ্যের সঙ্গে প্রার্থী অথবা তাঁর নিয়োজিত নির্বাচনী…

Read More

ভুটানে জনশক্তি রপ্তানিতে আগ্রহী বাংলাদেশ

ভুটানের গ্যালেফু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি) উন্নয়নে জনশক্তি রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বিশেষ করে পেশাজীবী এবং দক্ষ ও আধাদক্ষ কর্মী সরবরাহের মাধ্যমে প্রকল্পটিতে সহযোগিতা করতে চায় বাংলাদেশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভুটানের রাষ্ট্রদূত দাশো কার্মা হামু দর্জির সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন…

Read More

পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব

পবিত্র মক্কা নগরীতে যেকোনো ধরনের হামলা চালানো হলে তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানানো ও সোচ্চার হওয়াকে বিশ্ব মুসলিমের নৈতিক ও ঈমানি দায়িত্ব হিসেবে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তীব্র প্রতিক্রিয়া জানান। সম্প্রতি মক্কার আকাশসীমা লক্ষ্য…

Read More

প্রবাসীদের বৈধ কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের দেশব্যাপী চলমান অভিযানের মধ্যে কুয়ালালামপুরে কয়েকজন বাংলাদেশি প্রবাসীকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা। ই-এসকেএল ভবনসংলগ্ন এলাকা ও ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়। জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তারা বাংলাদেশিদের পাসপোর্ট এনরোলমেন্টের অ্যাপয়েন্টমেন্ট ও পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেখতে চান। প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর…

Read More

শাপলা চত্বর হত্যা: শেখ হাসিনাসহ ৩০ আসামির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ

২০১৩ সালের মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞ সংক্রান্ত আন্তর্জাতিক অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ পলাতক ৩০ জন আসামির আইনি সুরক্ষায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স কাউন্সেল) নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। মামলাটিতে চার্জ বা অভিযোগ গঠনের জন্য পরবর্তী শুনানির দিন আগামী ৭ অক্টোবর ধার্য করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ…

Read More

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় এবং বর্তমান সরকারের অষ্টম একনেক সভা শুরু হয়। সভায় একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করছেন। এ সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। বর্তমান সরকারের মেয়াদে এটিই সবচেয়ে বড় একনেক সভা হতে…

Read More

তারেক রহমান ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ দেয়া বন্ধ করে দিয়েছিল আদানি: রিজভী

প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক জোট ব্রিকস (BRICS) সম্মেলনে যোগ না দেওয়ায় ভারতীয় বিদ্যুৎ সংস্থা আদানি গ্রুপ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশের জাতীয় স্বার্থ…

Read More

আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো: যুবদল নেতার নামে পোস্টার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ‘আমি চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’—এমন অদ্ভুত ও বিতর্কিত প্রতিশ্রুতি সংবলিত পোস্টারে ছেয়ে গেছে সিরাজপুর ইউনিয়ন। সেখানে নাম ও ছবি থাকা স্থানীয় যুবদল নেতা মো. খোকনের দাবি, তার সুনাম ক্ষুণ্ন করতে রাজনৈতিক প্রতিপক্ষ এটি ষড়যন্ত্র করে লাগিয়েছে। সোমবার রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার…

Read More

পাওনা টাকা চাওয়ায় কফির সঙ্গে বিষ মিশিয়ে বন্ধুকে হ’ত্যা

বগুড়ায় ধারের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ফল ব্যবসায়ী ওয়াহেদ হোসেন ওরফে নিঝুমকে (৩৭) পরিকল্পিতভাবে বিষ খাইয়ে হত্যার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। হত্যার পর মরদেহ বস্তাবন্দী করে ধানখেতে ফেলে দেওয়ার কথা আদালতে স্বীকার করেছেন নাজিম উদ্দিন নামে এক আসামি। মঙ্গলবার বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নাজিমের এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি…

Read More