প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় এবং বর্তমান সরকারের অষ্টম একনেক সভা শুরু হয়।
সভায় একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করছেন। এ সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
বর্তমান সরকারের মেয়াদে এটিই সবচেয়ে বড় একনেক সভা হতে যাচ্ছে বলে জানানো হয়েছে। সভায় মোট ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১৬টি মেগাপ্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।
প্রস্তাবিত প্রকল্পগুলোর অনুমোদন হলে এসব খাতে বড় ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। সভায় প্রকল্পগুলোর ব্যয় ও বাস্তবায়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে।

