প্রধান খবর

প্রবাসীদের বৈধ কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের দেশব্যাপী চলমান অভিযানের মধ্যে কুয়ালালামপুরে কয়েকজন বাংলাদেশি প্রবাসীকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা। ই-এসকেএল ভবনসংলগ্ন এলাকা ও ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়। জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তারা বাংলাদেশিদের পাসপোর্ট এনরোলমেন্টের অ্যাপয়েন্টমেন্ট ও পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেখতে চান।

প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পর জিজ্ঞাসাবাদ করা প্রবাসীদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় অযথা উদ্বেগ তৈরি না করতে দাপ্তরিক কাজে চলাচলের সময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশন আরও জানিয়েছে, বিষয়টি নিয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বৈধ কাগজপত্র সঙ্গে রেখে সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *