প্রধান খবর

ভুটানে জনশক্তি রপ্তানিতে আগ্রহী বাংলাদেশ

ভুটানের গ্যালেফু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি) উন্নয়নে জনশক্তি রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বিশেষ করে পেশাজীবী এবং দক্ষ ও আধাদক্ষ কর্মী সরবরাহের মাধ্যমে প্রকল্পটিতে সহযোগিতা করতে চায় বাংলাদেশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভুটানের রাষ্ট্রদূত দাশো কার্মা হামু দর্জির সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

বৈঠকে সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা কামনা করেন হুমায়ুন কবির। তিনি বলেন, সার্ক পুনরুজ্জীবিত হলে এ অঞ্চলের দেশ ও জনগণ সম্মিলিতভাবে উপকৃত হবে।

এদিকে ঢাকায় ভুটানের রাজাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান দেশটির রাষ্ট্রদূত। একই সঙ্গে বাংলাদেশে দায়িত্ব পালনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতার জন্যও তিনি ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *