প্রধান খবর

সাতক্ষীরায় রাতভর রেকর্ড বৃষ্টিপাত, জলাবদ্ধতায় স্থবির জনজীবন

সাতক্ষীরায় রাতভর মুষলধারে টানা বর্ষণে পুরো জেলায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম বিপর্যয়ের মুখে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। পৌরসভাসহ জেলা ও উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও কৃষকেরা। জেলার বিভিন্ন সরকারি অফিস, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে…

Read More

বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি : জামায়াত আমির

চট্টগ্রামের বাঁশখালীর গুনাগরি এলাকার ২ নম্বর ওয়ার্ডে ঢুকতেই হঠাৎ চারদিকে ছড়িয়ে পড়ে একটি চিরচেনা ডাক-‘ওই যে দাদু আসছে’। কেউ ঘরের বারান্দা থেকে, কেউ অস্থায়ী আশ্রয়কেন্দ্র থেকে, আবার কেউ কোমরসমান পানির মধ্যে দাঁড়িয়ে হাত নেড়ে অন্যদের খবর দিচ্ছিলেন। নির্বাচনের আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘দাদু’ সম্বোধনের এই মানুষটি আর কেউ নন; তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর…

Read More

সন্ধ্যার মধ্যে দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা…

Read More

সবুজ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিবেশ সংরক্ষণকে জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং এটি প্রতিদিনের বাস্তবতা। তাই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, নদী-খাল পুনঃখনন এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে একটি সবুজ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী…

Read More
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় হবে: আইনমন্ত্রী

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং এ বিষয়ে প্রয়োজনীয় সাংবিধানিক পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়টি সরকার…

Read More
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

ঢাকাকে বসবাসযোগ্য শহরে পরিণত করা জরুরি: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানীকে এই পরিস্থিতি থেকে বের করে আনা এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, পরিকল্পনাহীন নগরায়ণ, অপরিকল্পিত শিল্পায়ন এবং পরিবেশের প্রতি উদাসীনতা ঢাকার বর্তমান অবস্থার জন্য দায়ী। তাই টেকসই উন্নয়নের স্বার্থে রাজধানীকে আরও বাসযোগ্য করে তুলতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বৃহস্পতিবার…

Read More

মৌলভীবাজারে টানা বৃষ্টিতে মনু-ধলাই নদীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত একাধিক গ্রাম

টানা ভারী বৃষ্টিতে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। জেলার প্রায় সব নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে মনু ও ধলাই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। ধলাই নদীর ইসলামপুর এলাকার একটি বাঁধে ভাঙন দেখা দেওয়ায় অন্তত চার থেকে পাঁচটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ, আর প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।…

Read More

জলাবদ্ধতা মোকাবিলায় রেলপথ ৫ ফুট উঁচু করার পরিকল্পনা

অতিবৃষ্টির কারণে রেললাইন তলিয়ে যাওয়ার সমস্যা স্থায়ীভাবে সমাধানে রেলপথ ৫ ফুট উঁচু করার পরিকল্পনার কথা জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম নগরীর ষোলশহর শমসের পাড়া এলাকায় রেললাইনে জমে থাকা পানি পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রায় ৪৭ কিলোমিটার রেলপথ উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রেললাইন উঁচু করা হলে…

Read More

নরসিংদী রেলস্টেশনে নির্যাতন ও লুটপাটের শিকার সেই বাকপ্রতিবন্ধী বৃদ্ধার করুণ মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে বর্বরোচিত নির্যাতন ও লুটপাটের শিকার হওয়া সেই অসহায় বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধা আর নেই। সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।…

Read More

মানবপাচার প্রতিরোধে যৌথ উদ্যোগে একমত বাংলাদেশ-ভিয়েতনাম

বাংলাদেশ ও ভিয়েতনাম মানবপাচার, অবৈধ অভিবাসন এবং আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়েছে। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দুই দেশ। মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ভিয়েতনামের জননিরাপত্তা…

Read More