প্রধান খবর

মানবপাচার প্রতিরোধে যৌথ উদ্যোগে একমত বাংলাদেশ-ভিয়েতনাম

বাংলাদেশ ও ভিয়েতনাম মানবপাচার, অবৈধ অভিবাসন এবং আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়েছে। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দুই দেশ।

মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ভিয়েতনামের জননিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল নগুয়েন ভ্যান লং নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠকে ভিয়েতনামে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভিসা-সংক্রান্ত জটিলতা, অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসন এবং বৈধ ভ্রমণ, ব্যবসা ও কর্মসংস্থানের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি মানবপাচার, মাদক চোরাচালান ও অন্যান্য আন্তঃদেশীয় অপরাধ দমনে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) স্বাক্ষরের সম্ভাবনা, বাংলাদেশ থেকে আলু ও ওষুধ রপ্তানি এবং ভিয়েতনামের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়। ভিয়েতনাম প্রতিনিধি দল বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়ে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *