প্রধান খবর

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত্যু ২৩৫

বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলায় ৭ মাত্রা ছাড়িয়ে যাওয়া জোড়া ভূমিকম্পের পর বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর-গ্রামের ধ্বংসস্তূপ থেকে ২৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১ হাজার ৫ শতাধিক মানুষকে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারোদোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি। ভেনেজুয়েলার স্থানীয় সময় ২৪ জুন সন্ধ্যা ৬টা ৪ মিনিটে প্রথমে…

Read More

কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ স্কুলছাত্র

কুমিল্লায় মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা দুই দিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পথচারী ষষ্ঠ শ্রেণির ছাত্র ইথার আহমেদ প্রেম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার রাত থেকে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় শুরু হওয়া এই সংঘর্ষ বৃহস্পতিবার…

Read More

সেবাখাতে দুর্নীতিতে শীর্ষে ময়মনসিংহ বিভাগ : টিআইবি জরিপ

সেবা খাতে বিভাগভেদে দুর্নীতির মাত্রা নিয়ে প্রকাশিত নতুন জাতীয় জরিপে ময়মনসিংহ বিভাগকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই জরিপে ঘুষ গ্রহণের ক্ষেত্রে শীর্ষে রয়েছে খুলনা বিভাগ। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ এর তথ্য উপস্থাপন করা হয়। টিআইবির মতে, সেবা খাতে…

Read More

ইউরোপে রেকর্ড ভাঙা দাবদাহ: স্পেনে তিন দিনে ২১৩ জনের প্রাণহানি

ইউরোপজুড়ে  তীব্র দাবদাহে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে স্পেনে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গত সোমবার (২২ জুন) থেকে বুধবার (২৪ জুন) পর্যন্ত মাত্র তিন দিনের তীব্র তাপদাহে অন্তত ২১৩ জনের মৃত্যু হয়েছে। অস্বাভাবিক ও মাত্রাতিরিক্ত তাপমাত্রার কারণেই এই বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।…

Read More

ক্রমবর্ধমান ‘ইসলামীকরণ’ ঠেকাতে দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা ডেনমার্কের

ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের দেশ ডেনমার্কে ক্রমবর্ধমান ‘ইসলামীকরণ’ ঠেকাতে দেশজুড়ে আজান নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। ডেনমার্কের অভিবাসনমন্ত্রী মর্তেন বোদস্কভ সম্প্রতি এক সাক্ষাৎকারে এই পরিকল্পনার কথা প্রকাশ্যে এনেছেন। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অভিবাসনমন্ত্রী বোদস্কভ বলেন, ক্রমবর্ধমান ‘ইসলামীকরণ’ ডেনমার্কের জনপরিসরের একটি বড় অংশ দখল করে নিচ্ছে। বর্তমানে ডেনমার্কের মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশ ইসলাম…

Read More

যুক্তরাজ্যে তীব্র দাবদাহে ভাঙল ৫০ বছরের রেকর্ড: তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস

চলমান তীব্র দাবদাহের মধ্যে যুক্তরাজ্যে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে গেছে। দেশটির আবহাওয়া দপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের উইগনহোল্ট এলাকায় তাপমাত্রা ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। দীর্ঘ ৫০ বছর পর জুন মাসে এত বিপুল তাপমাত্রা দেখল ব্রিটেনের নাগরিকেরা। উইগনহোল্টের এই রেকর্ড তাপমাত্রা পৌঁছানোর ফলে ১৯৭৬ সালে স্থাপিত ৩৫ দশমিক ৬…

Read More

ওমান উপকূলে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাতের জের ধরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহনের নিরাপত্তা এবং এই অঞ্চল থেকে তেল রপ্তানি স্বাভাবিক থাকা নিয়ে বিশ্ববাজারে নতুন করে গভীর উদ্বেগ তৈরি হওয়ায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে। মধ্যপ্রাচ্যের এই জলপথে নতুন করে…

Read More

শেষ মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রকে হারাল তুরস্ক

ম্যাচের একেবারে শেষ কিকে গোল করলেন কান আইহান। সেই গোলেই যুক্তরাষ্ট্রকে ৩-২ ব্যবধানে হারিয়ে এই বিশ্বকাপে নিজেদের একমাত্র জয় তুলে নিল তুরস্ক। ম্যাচের শুরুটা ছিল যুক্তরাষ্ট্রের তৃতীয় মিনিটেই গোল করেন অস্টন ট্রাস্টি। দ্বিতীয়ার্ধের শুরুতে সেবাস্তিয়ান বারহাল্টার সমতা ফেরান। তবে শেষ পর্যন্ত নাটকীয় জয় তুলে নেয় তুরস্ক। এরই মধ্যে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়াকে হারিয়ে ডি গ্রুপের শীর্ষস্থান…

Read More

অস্ট্রেলিয়া-প্যারাগুয়ে গোলশূন্য ড্র, টানা দ্বিতীয়বার নকআউটে সকারুরা

বিশ্বকাপে ডি গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে গোলশূন্য ড্র করেছে। এই ড্রয়ের ফলে কাতারের পর টানা দ্বিতীয় বিশ্বকাপে নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে সকারুরা। অন্যদিকে ১২টি তৃতীয় দলের মধ্যে সেরা আটটির একটি হয়ে শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা টিকে থাকল প্যারাগুয়েরও। দুই দলই তুরস্কের বিপক্ষে জিতে তিন পয়েন্ট নিয়ে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় মুখোমুখি হয়েছিল। সমীকরণ…

Read More

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই ঐতিহাসিক বল

ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত, রোমাঞ্চকর এবং একই সঙ্গে স্মরণীয় এক মুহূর্তের সাক্ষী হয়েছিল ১৯৮৬ সালের বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে, ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার হাত দিয়ে করা সেই গোল চিরদিনের জন্য অমর হয়ে আছে ‘হ্যান্ড অব গড’ নামে। প্রায় চার দশক পর ফুটবল ইতিহাসের সেই অবিস্মরণীয় ও ঐতিহাসিক ম্যাচের বলটি এবার উঠতে যাচ্ছে নিলামের মঞ্চে।…

Read More