প্রধান খবর

যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান: আরাগচি

যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের পূর্ণাঙ্গ সমাপ্তিই চায় ইরান- এমন স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যেকোনও সমাধানে ভবিষ্যতে হামলা বন্ধের নিশ্চয়তা এবং ক্ষতিপূরণ থাকতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আনুষ্ঠানিক আলোচনা চলছে না বলেও জোর দিয়ে জানিয়েছেন তিনি। আব্বাস আরাগচি বলেছেন, ইরান যুদ্ধবিরতি চায় না; বরং পুরো অঞ্চলে চলমান যুদ্ধের সম্পূর্ণ…

Read More

ইরান যুদ্ধকে ঘিরে ন্যাটো মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা কেন?

ইরান যুদ্ধকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে তার প্রধান ইউরোপীয় মিত্রদের সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক মন্তব্যে ন্যাটো মিত্রদের ‘সহযোগিতা না করার’ অভিযোগ তুলছেন। বিশেষ করে ফ্রান্স ও ইতালি কিছু ক্ষেত্রে মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানে বাধা দেওয়ায় দুই পক্ষের দূরত্ব এখন প্রকাশ্য বিরোধে রূপ নিয়েছে। চলতি মাসের শুরুতেই ট্রাম্প…

Read More

যে কারণে গালফ অঞ্চলে শ্রমিক সংকট আরও গভীর

গালফ অঞ্চলে চলমান অর্থনৈতিক চাপ ও বাজার অস্থিরতা আবারও স্পষ্ট করে দিয়েছে শ্রমব্যবস্থার দীর্ঘদিনের দুর্বলতা। হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের উপপরিচালক মাইকেল পেজ বলেছেন, এই সংকট কাফালা পদ্ধতির সীমাবদ্ধতাকে আরও প্রকট করেছে। তার মতে, শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণমূলক এই ব্যবস্থার কারণে সংকটের সময় তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শ্রমিকরা জানাচ্ছেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম…

Read More

শোবিজ ছেড়ে দ্বীনের পথে : কাকে বিয়ে করেলেন লুবাবা? 

বিনোদন জগতের চাকচিক্য আর গ্ল্যামারের মায়া ত্যাগ করে সম্পূর্ণ নতুন এক জীবন বেছে নিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজের জীবনধারা ও আদর্শে আমূল পরিবর্তনের পর এবার তিনি জীবনের নতুন এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করেছেন। জানা গেছে, সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন লুবাবা। বেশ কিছুদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। ব্যক্তিগত জীবনে ধর্মীয় অনুশাসনের প্রতিফলন…

Read More

যে কারণে কসবা-আখাউড়ায় ইপিজেড স্থাপনের প্রস্তাব অনুমোদন

কসবা-আখাউড়া অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা বেকারত্ব ও সামাজিক স্থবিরতা দূর করতে মাঠে নেমে ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমেদ ভূঁইয়া। জনসেবার প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে যেখানে অনেকেই পিছিয়ে থাকেন, সেখানে তিনি নিজের এলাকার মানুষের আস্থা অর্জন করে দেখিয়েছেন উদ্যোগ ও আন্তরিকতা থাকলে পরিবর্তন সম্ভব। স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য…

Read More

যেকারণে ভারত বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়তে চায়

ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক জোরদার করতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী জানান, ভারতের পক্ষ থেকে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। তিনি বলেন, “ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ভিসা স্বাভাবিকীকরণ করবে। আমার মনে হয়…

Read More

আজারবাইজানের JF-17 ব্লক-৩ যুদ্ধবিমান বহরে যুক্ত হচ্ছে তুরস্কের ‘ASELPOD’ পড!

আজারবাইজানের বিমান বাহিনী সাম্প্রতিক সময়ে তুরস্কের প্রতিরক্ষা জায়ান্ট আসেলসান (Aselsan)-এর কাছ থেকে ৪০টি অত্যাধুনিক ‘ASELPOD’ ইলেক্ট্রো-অপটিক্যাল টার্গেটিং পড সংগ্রহের চুক্তি করেছে। এই উচ্চ প্রযুক্তির পডগুলি মূলত ব্যবহার করা হবে পাকিস্তান থেকে কেনা JF-17 ব্লক-৩ যুদ্ধবিমানে। তুরস্কের তৈরি ‘ASELPOD’ পড হচ্ছে একটি উচ্চ-রেজোলিউশনের ইলেক্ট্রো-অপটিক্যাল টার্গেটিং সিস্টেম, দিন-রাত ও প্রতিকূল আবহাওয়ায় আকাশ পথে দীর্ঘ দূরত্ব থেকে নজরদারি,…

Read More

শ্রবণশক্তি হারিয়ে গান থেকে দূরে অলকা ইয়াগনিক

ভারতীয় সংগীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র এবং চার দশকেরও বেশি সময় ধরে অসংখ্য কালজয়ী গানের কারিগর অলকা ইয়াগনিকের কণ্ঠ আজ স্তব্ধ। ২০২৪ সালে এক আকস্মিক ও বিরল স্নায়বিক সংক্রমণের শিকার হয়ে শ্রবণশক্তি হারানোর পর থেকেই তিনি গান থেকে দূরে রয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কিংবদন্তি শিল্পী জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি, যার…

Read More

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের ঘোষণা

দেশজুড়ে চলমান জ্বালানি সংকট নিরসন ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা মহানগরীসহ দেশের সকল সিটি কর্পোরেশন এলাকার স্কুল ও কলেজগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইনে এবং বাকি তিন দিন অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রতিনিধি এবং…

Read More

অস্ট্রেলিয়ার মেলবোর্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

অস্ট্রেলিয়ার মেলবোর্নে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। মেলবোর্ন বাংলা স্কুল ও মেলবোর্ন বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় এমপি ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। গত রবিবার (২৯ মার্চ) স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার গৌরবোজ্জ্বল ইতিহাস ও একুশের চেতনা তুলে ধরা হয়।…

Read More